১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | শুক্রবার | বর্ষাকাল | ভোর ৫:১৫
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
আলোর দিশারী যুব সংগঠন’র পক্ষে দক্ষিণ ভবানীপুর গোরস্থানে ল্যাম্পপোস্ট স্থাপন

আলোর দিশারী যুব সংগঠন’র পক্ষে দক্ষিণ ভবানীপুর গোরস্থানে ল্যাম্পপোস্ট স্থাপন

ইলিয়াস হোসাইন খোকন :
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নের অন্তর্গত দক্ষিণ ভবানীপুর গ্রামে অবস্থিত দক্ষিণ ভবানীপুর গোরস্থানে দশটি ল্যাম্পপোস্ট স্থাপন করেছে আলোর দিশারী যুব সংগঠন। শুক্রবার জুম্মার দিন ইফতারের পূর্ব মুহূর্তে উক্ত গোরস্থানে ল্যাম্পপোস্ট (আলোক বাতি) স্থাপন ও উদ্বোধন উপলক্ষে নাম ফলকের স্থলে একটি দোয়া মোনাজাতের আয়োজন করা হয়।
উদ্বোধনী কর্মসূচি শেষে মসজিদে মুসল্লিদের জন্য এক ইফতার মাহফিল এর আয়োজন করেন উক্ত স্বেচ্ছাসেবী সংগঠনটি।
এলাকাবাসী জানান, গোরস্থানে আলোর বন্দোবস্থ করার ফলে এখন থেকে রাতের বেলাতেও গোরস্থানে দাফন কাফনের কাজ সহজে করা সম্ভব হবে। এর ফলে এলাকাবাসীর অনেক উপকার হলো বলে মনে করেন তারা।
দক্ষিণ ভবানীপুর আলোর দিশারী যুব সংগঠনের মোঃ পিন্টু হোসেন, মোঃ লাদেন হোসেন , জয়, সজীব, মোহন, কনক, আকাশ, রহমান কাজী, মাহফুজ, গগন ও রিপন প্রমুখ স্বেচ্ছাসেবীগণ এর প্রচেষ্টার অংশ হিসাবে এলাকার গোরস্থান টি আলোকিত করার ব্যবস্থা হল। এর আগে গোরস্থান এলাকায় রাতের বেলায় নিঝুম অন্ধকার বিরাজমান থাকতো।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024