মনিরুল ইসলাম:
কুষ্টিয়া জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৫০ জন হতদরিদ্র মেধাবী শিক্ষার্থীরা পেল আলহাজ্ব বেলায়েত হোসেন শিক্ষাবৃত্তি।
এ সময় শিক্ষার্থীদের হাতে এককালিন ২০হাজার টাকা প্রদান করা হয়। অনুষ্ঠানের আয়োজক ছিলেন, ওয়েষ্টার্ন ইন্জিনিয়ারিং প্রাঃ লিমিটেডের ব্যবস্হাপক আলহাজ্ব বশির আহমেদ।
আজ শনিবার কুষ্টিয়ার রোজ হলিডে পার্ক এন্ড রিসোর্টের মিলনায়তন কক্ষে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ওয়েষ্টার্ন ইন্জিনিয়ারিং প্রাঃ লিমিটেডের ব্যবস্হাপক আলহাজ্ব বশির আহমেদের সভাপতিত্বে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়’র উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ আজম শান্তনু। বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, কুষ্টিয়া-২ মিরপুর ভেড়ামারা আসনের সংসদ সদস্য আলহাজ্ব কামারুল আরেফিনের সহধর্মিনী সামসুন্নাহার শেফালি, ওয়েষ্টার্ন ইন্জিনিয়ারিং প্রাঃ লিমিটেডের পরিচালক নাফিজ আহমেদ অনন্য, ওয়েষ্টার্ন ডায়াগনস্টিক এ্যান্ড হেলথ কেয়ার প্রাঃ লিমিটেডের ব্যবস্হাপনা পরিচালক ডাঃ সামাউন আহমেদ মৌসুমি।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক বাংলাদেশ ব্যাংকের সহকারি পরিচালক নাজমুল হুদা, মিরপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুন, বাংলাদেশ সুইমিং ফেডারেশনের যুগ্ন সাধারন সম্পাদক আমিরুল ইসলাম, খলিসাকুন্ডি ডিগ্রি কলেজের প্রভাষক মোফাজ্জেল হকসহ, বিভিন্ন সরকারি -বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ , বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং অভিভাবকসহ গন্যমান্য বাক্তিবর্গ।
সভাপতির বক্তব্যে আলহাজ্ব বশির আহম্মেদ বলেন, ভবিষ্যতেও তার প্রতিষ্ঠান এ ধরনের মহৎ কাজের সাথে যুক্ত থাকবেন এবং এ সময় তিনি তার সন্তানেরকেও এই শিক্ষাবৃত্তি চালু রাখার নির্দেশনা দেন। অনুষ্ঠানে কুষ্টিয়া জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৫০ জন দরিদ্র মেধাবী বাছাই করে এই শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।