১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | মঙ্গলবার | বর্ষাকাল | বিকাল ৫:৪৬
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
মিরপুরে আলহাজ্ব আব্দুল হক’র স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মিরপুরে আলহাজ্ব আব্দুল হক’র স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সাজ্জাদ হোসেন :
কুষ্টিয়ার মিরপুর উপজেলার বিএনপি’র সাবেক সভাপতি, বার বার নির্বাচিত জনপ্রিয় সাবেক চেয়ারম্যান, আমলা-সদরপুর স্কলারশিপ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা, বর্ষিয়ান রাজনীতিবিদ, শিক্ষানুরাগী এবং বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আব্দুল হক সাহেব এর স্মরণে এক শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ জুন-২০২৫) খ্রিঃ আমলা-সদরপুর স্কলারশিপ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে বিকাল ৪ ঘটিকায় আমলাসদরপুর মাধ্যমিক বিদ্যালয়ের অডিটোরিয়াম রুমে এ শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আমলা-সদরপুর স্কলারশিপ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি জামিল উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কুতুব উদ্দিন আহম্মেদ, আহবায়ক, কুষ্টিয়া জেলা বিএনপি।
ফাউন্ডেশনের সদস্য সচিব আমিরুল ইসলামের পরিচালনায় শোকসভায় প্রধান বক্তা ছিলেন,কুষ্টিয়া জেলা বিএনপি’র সদস্য সচিব জাকির হোসেন সরকার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন,মিরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী খন্দকার টিপু সুলতান,
আব্দুর রশিদ, আহবায়ক, মিরপুর পৌর বিএনপি। আজাদুর রহমান আজাদ, সদস্য সচিব, মিরপুর পৌর বিএনপি। মোশাররফ হোসেন মুশা, সাবেক সভাপতি, সদরপুর ইউনিয়ন বিএনপি। অনুষ্ঠানের এ সময় উপস্থিত ছিলেন আলাউদ্দিন, উপজেলা শিক্ষা অফিসার, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা।
আব্দুস সালাম, প্রভাষক আমলা সরকারি ডিগ্রী কলেজ, শরিফুল ইসলাম, অধ্যক্ষ, হাজী নুরুল ইসলাম কলেজ, আব্দুল গাফফার, প্রধান শিক্ষক, আমলাসদরপুর মাধ্যমিক বিদ্যালয়, এনামুল হক, প্রধান শিক্ষক, জাহানার মাধ্যমিক বালিকা বিদ্যালয়, আসম পারভেজ, প্রধান শিক্ষক আজমপুর মাধ্যমিক বিদ্যালয়, আব্দুর রহমান, প্রধান শিক্ষক, নিমতলা মাধ্যমিক বিদ্যালয়, আব্দুল বারী, প্রধান শিক্ষক, বুরাপাড়া-মিটন মাধ্যমিক বিদ্যালয়, মানিক ইসলাম, সহ-সভাপতি, আমলা-সদরপুর স্কলারশিপ ওয়েলফেয়ার ফাউন্ডেশন।
মিঠুন হোসেন, সাংগঠনিক সম্পাদক, রুবেল হক, প্রচার সম্পাদক, আমলা-সদরপুর স্কলারশিপ ওয়েলফেয়ার ফাউন্ডেশন।
প্রয়াত আলহাজ্ব আব্দুল হক সাহেব এর একমাত্র ছেলে হাসানুল হক বান্না।
অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখেন আমলা-সদরপুর স্কলারশিপ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রকাশক সম্পাদক ও কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাসেল আহমেদ।
শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, সুশীল সমাজ, ব্যবসায়ী, সাংবাদিক এবং উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি’র অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে আলহাজ্ব আব্দুল হক সাহেব এর আত্মার রুহের মাগফিরাত কামনা করে এক বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
মোনাজাত পরিচালনা করেন গোয়াবাড়ীয়া বিশ্বাসপাড়া জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মারুফ হোসেন।

.

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024