১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | মঙ্গলবার | বর্ষাকাল | বিকাল ৪:০৯
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
আরো নাইন ইলেভেন ঠেকাতে ট্রাম্পকে দরকার: নুর বিন লাদেন

আরো নাইন ইলেভেন ঠেকাতে ট্রাম্পকে দরকার: নুর বিন লাদেন

স্বাধীনতার ইন্টারন্যাশনাল ডেক্স :

যুক্তরাষ্ট্রে নাইন ইলেভেনের মতো হামলা ঠেকাতে বর্তমান প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে পুনরায় নির্বাচিত করতে হবে। এমন মন্তব্য করেছেন ভয়াবহ সন্ত্রাসী ওসামা বিন লাদেনের ভাতিজি নুর বিন লাদেন। তিনি বলেন, যদি জো বাইডেন আগামী নির্বাচনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হন তাহলে আরো নাইন ইলেভেন হতে পারে। শুধুমাত্র ট্রাম্পই পারবেন এটি থেকে যুক্তরাষ্ট্রকে বাঁচাতে। এ খবর দিয়েছে ইয়াহু নিউজ।

নুর বিন লাদেন বলেন, ওবামা-বাইডেন সরকারের সময় ইসলামিক স্টেট প্রসারিত হয়েছে। জিহাদি সংগঠনটি ইউরোপেও হামলা চালাতে শুরু করে। ট্রাম্প ক্ষমতায় এসে আমেরিকাকে রক্ষা করেছে।

সন্ত্রাসীদের মূলোৎপাটন করেছে। নিউ ইয়র্ক পোস্টকে দেয়া এক সাক্ষাৎকারে ৩৩ বছর বয়সী নুর এসব কথা বলেন। বর্তমানে তিনি সুইজারল্যান্ডে বাস করছেন। তিনি বলেন, আমি মন থেকে একজন আমেরিকান। আগামী নির্বাচনে ট্রাম্পকে সমর্থন দিচ্ছি। আগামী নির্বাচন আমেরিকার বর্তমান প্রজন্মের জন্য সবথেকে গুরুত্বপূর্ন। ট্রাম্পের পুনরায় নির্বাচিত হওয়া শুধু আমেরিকা নয়, সমগ্র সভ্যতার জন্যই গুরুত্বপূর্ন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024