১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | মঙ্গলবার | বর্ষাকাল | সন্ধ্যা ৬:১২
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
আমির-কিরণের বিচ্ছেদকে কটাক্ষ ইরার!

আমির-কিরণের বিচ্ছেদকে কটাক্ষ ইরার!

স্বাধীনতার বিনোদন :
কিরণ রাও এবং আমির খানের জুটিকে বলা হত বলিউডের অন্যতম পারফেক্ট জুটি। এত বছর একসঙ্গে সংসার করেছেন তারা। কিরণ নাকি ঘর এবং বাইরে দুটোই দারুণ ভাবে পরিচালনা করেন, আর এটাই তাদের সম্পর্কের চাবিকাঠি। কিন্তু এই জুটিই এবার সকলকে অবাক করে নিজেদের বিচ্ছেদ ঘোষণা করেছে। যৌথ বিবৃতি দিয়ে আমির খান ও কিরণ রাও শনিবার জানিয়েছেন, তারা আর একসঙ্গে সংসার করবেন না। তবে ছেলে আজাদের সব দায়িত্ব পালন করবেন মা ও বাবা হিসেবে। এই বিবাহ-বিচ্ছেদকে একটি নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখতে বলেছেন আমির ও কিরণ দু’জনেই।

আমির-কিরণের এমন বিবৃতির পরই ইনস্টাগ্রামে মুখ খুলেছেন আমিরকন্যা ইরা খান। ইনস্টাগ্রাম স্টোরিতে ইরা শেয়ার করেছেন নিজের একটি শুয়ে থাকার ছবি।

নীল ট্যাঙ্ক টপ পরে ভ্রূ-এর অঙ্গভঙ্গি করে আমিরের প্রথম পক্ষের মেয়ে ইরা রহস্যময় এক পোস্ট করেছেন। যার লেখা সাফ জানাচ্ছে, আমির-কিরণের বিবাহ-বিচ্ছেদকেই কটাক্ষ করেছেন তিনি। ছবির সঙ্গে ইরার মন্তব্য, আগামী কালের পর্যালোচনা কী। এরই সঙ্গে ইরা জুড়ে দিয়েছেন, এটা কী হতে যাচ্ছে?

বাবার বিবাহ-বিচ্ছেদ যদিও ইরা খানের জীবনে নতুন নয়। দ্বিতীয় বার একই ঘটনার পুনরাবৃত্তিতে কী বললেন তিনি, তা নিয়ে সবারই আগ্রহ রয়েছে। ইরা আমিরের প্রথম পক্ষের স্ত্রী রিনা দত্তের মেয়ে। আমিরের দ্বিতীয়বারের বিবাহ-বিচ্ছেদের পর ছবি পোস্ট করে সেখানে পেস্ট্রির ছবিও জুড়েছেন ইরা। নেটপাড়ার বাসিন্দাদের অনেকেরই ধারণা, বাবা ও কিরণের এই কাণ্ড দেখে পেস্ট্রি খেতে খেতে তা উপভোগ করার মতো ঘটনা বলেই সাবধানী কটাক্ষ করেছেন মেয়ে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024