মাহমুদ্দোল্লাহ সোহেল:
বাহাদুরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সোহেল রানা পবন বলেছেন, আমাকে ভোট দিয়ে নির্বাচিত করুন আমি বাহাদুরপুর ইউনিয়নে শান্তি এবং উন্নয়ন উপহার দেবো। তিনি গতকাল মঙ্গলবার বিকালে কুচিয়ামোড়াস্থ নিজ বাসভবনে সর্বস্থতরের সমর্থকদের নিয়ে নির্বাচনী এক মত বিনিময় সভায় প্রধান অতিথি’র বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন। তিনি বলেন, বাবার হাত ধরেই আমি আওয়ামী রাজনীতিতে প্রবেশ করে বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামীলীগের কান্ডারী হয়েছিলাম। দল এবং জনগন সব সময় আমার সাথে ছিল এবং থাকবে। তিনি আগামী ১১ নভেম্বর সারাদিন নৌকা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার আহবান জানান।
বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার আব্দুল ওয়াহেদ বাদল’র সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, শাহাজউদ্দীন মেম্বার, মান্নান মহলদার, মোজাফফর লস্কর, নাজির মেম্বার, ময়নুল মেম্বার, নূর ইসলাম মেম্বার, আশরাফুল ইসলাম মেম্বার, রফিকুল ইসলাম, রতন, ইমারুল ইসলাম, আমিনুজ্জামান মুকুল, শিহাবুল ইসলাম, ডাঃ হাফিজুর রহমান, আক্তাররুজ্জামান মুক্তার, আরব আলী, মোস্তফা , মুক্তিযোদ্ধা আব্দুল খালেক প্রমুখ।