১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | সোমবার | বর্ষাকাল | সকাল ৭:৪১
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ! ভেড়ামারায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিল শিশু তাহমিদ ফাউন্ডেশন
আমলা সদরপুরে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হলো বৃহৎ বৃত্তি পরীক্ষা

আমলা সদরপুরে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হলো বৃহৎ বৃত্তি পরীক্ষা

সাজ্জাদ হোসেন, মিরপুর :

কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার আমলা সদরপুরে আমলা সদরপুর ওয়েলফেয়ার ফাউন্ডেশন কর্তৃক দ্বিতীয়বারের মতো সফলভাবে অনুষ্ঠিত হয়েছে বৃত্তি পরীক্ষা। উল্লেখ্য, গত বছর প্রথমবারের মতো এ বৃত্তি পরীক্ষা আয়োজন করা হয়েছিল।
এবারের বৃত্তি পরীক্ষায় কুষ্টিয়া জেলা ও আশপাশের কয়েকটি জেলার বিভিন্ন উপজেলার দুই শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের প্লে গ্রুপ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত প্রায় ২২০০-এর বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করে।
পরীক্ষাটি সকাল ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত প্রায় আড়াই ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে অত্র অঞ্চলের চারটি শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষার কেন্দ্র স্থাপন করা হয়। কেন্দ্রগুলো হলো—আমলা সদরপুর মাধ্যমিক বিদ্যালয়, আমলা সরকারি কলেজ, আমলা জাহানারা মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও আমলা সরকারি প্রাথমিক বিদ্যালয়।
পরীক্ষা চলাকালে সার্বিক শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে পরীক্ষক, হল সুপার, পর্যবেক্ষক, সাংবাদিক, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি রোভার স্কাউট ও গার্লস স্কাউট সদস্যরা নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। প্রতিটি কেন্দ্র সুশৃঙ্খল ও নিয়ন্ত্রিতভাবে পরিচালিত হয়, যাতে কোনো প্রকার অনৈতিক কার্যকলাপের সুযোগ না থাকে।
বৃত্তি পরীক্ষা পরিদর্শনকালে ফাউন্ডেশনের সভাপতি মোঃ জামিল উদ্দিন বলেন,
“এই আয়োজন সফল করতে যারা দায়িত্ব পালন করেছেন, সবাই অত্যন্ত আন্তরিকতার সাথে কাজ করেছেন। ভবিষ্যতে এই বৃত্তি পরীক্ষাকে আরও বৃহৎ পরিসরে আয়োজন করার পরিকল্পনা রয়েছে।”
সদস্য সচিব আমিরুল ইসলাম বলেন,“শিক্ষার্থীদের মুখে হাসি দেখাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। এ ধরনের শিক্ষাবান্ধব উদ্যোগ আগামীতেও অব্যাহত থাকবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সদস্য মানিক, মিঠুন, রুবেল প্রমুখ।
বৃত্তি পরীক্ষার পৃষ্ঠপোষকতার দায়িত্ব পালন করেন জনাব বশির আহমেদ।
এছাড়াও উপস্থিত ছিলেন—
জনাব মোঃ আলীহীম, মোশাররফ হোসেন মুসা, সেলিম আহমেদ, মোঃ মিল্টন মালিথা, মাজহারুল ইসলাম, মোঃ শাহ আলম, শাহিন বিশ্বাস, মোঃ হাসান আলী, জসিম আহমেদসহ আরও অনেকে।
পরীক্ষা শেষে শিক্ষার্থীরা সন্তুষ্টি প্রকাশ করে আনন্দের সাথে নিজ নিজ গন্তব্যে ফিরে যায়। অভিভাবকরাও এ ধরনের শিক্ষামূলক উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রতি বছর আরও বড় পরিসরে বৃত্তি পরীক্ষা আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।
সার্বিকভাবে আমলা সদরপুর ওয়েলফেয়ার ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত এই বৃত্তি পরীক্ষা সুশৃঙ্খল, শান্তিপূর্ণ ও সফলভাবে সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।“বৃত্তি পরীক্ষা চলাকালে সার্বিকভাবে সবকিছু সুশৃঙ্খল থাকলেও কেন্দ্র ও সিট নির্ধারণ নিয়ে কিছু সাময়িক জটিলতা দেখা দেয়। তবে আয়োজক কমিটির দ্রুত হস্তক্ষেপ ও সহযোগিতায় তাৎক্ষণিকভাবে সমস্যার সমাধান করা হয়। এ সময় অভিভাবকেরা ভবিষ্যতে এ ধরনের জটিলতা যেন আর না হয়, সে দাবি জানান। আয়োজক কমিটিও পরবর্তী আয়োজনে কোনো প্রকার ত্রুটি না রাখার অঙ্গীকার করেছে।”

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024