১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | বুধবার | বর্ষাকাল | রাত ২:১৩
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
আমলা প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন

আমলা প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন

মনিরুল ইসলাম/ সাজ্জাদ হোসেন , মিরপুর :

মো মনিরুল ইসলাম।। কুষ্টিয়া মিরপুর উপজেলার ঐতিহ্যবাহী আমলা প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।বৃহস্পতিবার( ৬ মার্চ ) সকালে প্রেসক্লাব মিলনায়তনে, তলবি সভায় সভাপতিত্ব করেন দৈনিক বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি কাঞ্চন কুমার হাওলাদার এ সভায় আগের কমিটি ও সকল সদস্যদের সর্বসম্মতিক্রমে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।
সকলের সম্মতি ক্রমে উক্ত সভায়, সাংবাদিক মো শামসুল আলম ( শামীম) আহবায়ক, হোসাইন মোহাম্মদ সাগর কে সদস্য সচিব করে, ছয় সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।গঠিত আহ্বায়ক কমিটির অন্য সদস্যরা হলেন- সাংবাদিক মামুনুল ইসলাম ঝন্টু, সাংবাদিক মো হাবিবুর রহমান, সাংবাদিক আবু হেনা মোস্তফা কামাল, মো শাহীন আহমেদ লিটন।আহ্বায়ক কমিটি আগামী তিন মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন করবে এবং যথাযথ নিয়ম প্রতিপালন করে নতুন সদস্য পদ দেওয়ার উদ্যোগ নেবে বলে সভায় সিদ্ধান্ত হয়েছে।এদিকে তলবি সভা শেষে প্রেসক্লাব মিলনায়তনে আমলা প্রেসক্লাবে কর্মরত গণমাধ্যমকর্মীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।উক্ত সভায় উপস্থিত ছিলেন, সাংবাদিক মো মনিরুল ইসলাম, মো সালিম খান, মো সাইদুর রহমান, মো আশাদুল ইসলাম মল্লিক,সাংবাদিক এনামুল হক, সহ একাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024