| | | |
সংবাদ শিরোনামঃ
মুুক্তিযোদ্ধার জানাযা ও দাফনে বাধা প্রদানের প্রতিবাদে ভেড়ামারায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ তাড়াশে হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে জনগণকে সম্পৃক্ত করে কমিউনিটি সভা অনুষ্ঠিত মিরপুরে মাটি পরীক্ষায় ডিজিটাল সেন্সর ব্যবহারে প্রশিক্ষণ ও ডিভাইস বিতরণ ভেড়ামারায় বিয়ে করতে এসে জরিমানা গুনতে হলো বর কে ভেড়ামারায় আলহেরা মডেল একাডেমী স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও মা সমাবেশ ভেড়ামারার পদ্মায় পানির তোড়ে ভেসে গেলো কৃষক ভেড়ামারায় গনধর্ষন/ ৪ দিন মৃত্যুর সাথে লড়ে হেরে গেলো তরুনী ভেড়ামারা থানা পুলিশের অভিযানে ৪০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ২জন আসামি গ্রেফতার। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর সঙ্গে ঢাকাস্থ ভেড়ামারা সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় কলকাতায় অগ্নিকাণ্ডে বাবা-মা, দাদু আর একমাত্র ভাই সবাইকে হারিয়ে মহিমার চোখে কেবলই অন্ধকার/ আগুনে ছাই হয়ে গেল মহিমার সব স্বপ্ন
আফ্রিকায় বাংলাদেশী ব্যবসায়ীর মৃত্যু

আফ্রিকায় বাংলাদেশী ব্যবসায়ীর মৃত্যু

রেজাউল করিম :
আফ্রিকার কেপটাউনে আব্দুল হালিম নামে এক প্রবাসী ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শনিবার (১৩ জানুয়ারি) বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টার দিকে আফ্রিকার কেপটাউন শহরের গ্রুট শুউর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। প্রবাসী আব্দুল হালিম কুষ্টিয়ার মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের ঢেপাহাটি গ্রামের মৃত লালন কম্পানীর ছেলে।
প্রবাসী হালিমের ভাই মিজানুর রহমান জানান, শনিবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টার দিকে আফ্রিকার কেপটাউন শহরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
তিনি আরও জানান, আজ রবিবার (১৪জানুয়ারি) বাংলাদেশ সময় বেলা ২টার দিকে আফ্রিকার কেপটাউনে আব্দুল হালিমের জানাজা অনুষ্ঠিত হবে। এবং ভাইয়ের শেষ ইচ্ছা অনুযায়ী কেপটাউনে তার দাফন সম্পন্ন করা হবে। সে দীর্ঘদিন আফ্রিকায় তার পরিবারসহ বসবাস করতেন। সেখানে তিনি ব্যবসার করতেন। এছাড়াও তিনি মসজিদ, মাদ্রাসা প্রতিষ্ঠাসহ বিভিন্ন সামাজিক কর্মকান্ড পরিচালনা করতেন।
আফ্রিকা প্রবাসী শেখ আরিফুর রহমান নামে এক বাংলাদেশী জানান, প্রবাস জীবনে আব্দুল হালিম আমাদের অভিভাবক ছিলেন। তিনি আফ্রিকায় মসজিদ, মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক কর্মকান্ডের সাথে জড়িত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024