| | | |
সংবাদ শিরোনামঃ
মুুক্তিযোদ্ধার জানাযা ও দাফনে বাধা প্রদানের প্রতিবাদে ভেড়ামারায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ তাড়াশে হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে জনগণকে সম্পৃক্ত করে কমিউনিটি সভা অনুষ্ঠিত মিরপুরে মাটি পরীক্ষায় ডিজিটাল সেন্সর ব্যবহারে প্রশিক্ষণ ও ডিভাইস বিতরণ ভেড়ামারায় বিয়ে করতে এসে জরিমানা গুনতে হলো বর কে ভেড়ামারায় আলহেরা মডেল একাডেমী স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও মা সমাবেশ ভেড়ামারার পদ্মায় পানির তোড়ে ভেসে গেলো কৃষক ভেড়ামারায় গনধর্ষন/ ৪ দিন মৃত্যুর সাথে লড়ে হেরে গেলো তরুনী ভেড়ামারা থানা পুলিশের অভিযানে ৪০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ২জন আসামি গ্রেফতার। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর সঙ্গে ঢাকাস্থ ভেড়ামারা সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় কলকাতায় অগ্নিকাণ্ডে বাবা-মা, দাদু আর একমাত্র ভাই সবাইকে হারিয়ে মহিমার চোখে কেবলই অন্ধকার/ আগুনে ছাই হয়ে গেল মহিমার সব স্বপ্ন
আপনারা নির্ভয়ে টিকা নিন, এই টিকা নিলে কোনো শারীরিক সমস্যা হওয়ার কথা নয় : হানিফ

আপনারা নির্ভয়ে টিকা নিন, এই টিকা নিলে কোনো শারীরিক সমস্যা হওয়ার কথা নয় : হানিফ

স্বাধীনতা ডেক্স:
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বিএনপির মহাসচিবসহ তাদের দলের নেতারা ভ্যাকসিন নিয়ে নেতিবাচক প্রচার চালিয়ে মানুষের মধ্যে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে। যাতে এদেশের মানুষ টিকা নিতে অনাগ্রহ প্রকাশ করেন সেটায় ছিল বিএনপি নেতাদের অপ্রচারের লক্ষ্য। তিনি বলেন, বিএনপি নেতারা প্রথমে বলেছিলেন বাংলাদেশ করোনা টিকা পাবে না। যখন টিকা এলো তখন তারা বললো আগে প্রধানমন্ত্রী ও তার দলের নেতারা টিকা নিক।
রোববার (০৭ ফেব্রুয়ারী ) বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিজে ভ্যাকসিন গ্রহণের মাধ্যমে টিকা কার্যক্রমের উদ্বোধন শেষে সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন। হানিফ বলেন, আমরা সারাদেশে একযোগে ভ্যাকসিন প্রদান শুরুর মধ্য দিয়ে প্রমাণ করতে পেরেছি যে, বিএনপি টিকা নিয়ে এতোদিন জাতির সঙ্গে মিথ্যাচার করেছে। দেশবাসীর উদ্দেশে আহ্বান জানিয়ে হানিফ বলেন, আপনারা নির্ভয়ে টিকা নিন, এই টিকা নিলে কোনো শারীরিক সমস্যা হওয়ার কথা নয়। এ সময় কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের আওয়ামী লীগ দলীয় সাংসদ ব্যারিস্টার সেলিম আলতাব জর্জ, কুষ্টিয়ার জেলা প্রশাসক আসলাম হোসেন, পুলিশ সুপার তানভির আরাফাত, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান রবিউল ইসলাম ও জর্জ কোর্টের পিপি অ্যাভোকেট অনুপ কুমার নন্দী অপরদিকে মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিন মিরপুর উপজেলায় প্রথম করোনা টিকা নেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024