১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | মঙ্গলবার | বর্ষাকাল | রাত ৯:৪২
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
আন্দোলন সংগ্রামে বিরামহীনভাবে নেতৃত্ব দিয়েছেন দেশনায়ক তারেক রহমান: অধ্যাপক শহীদুল ইসলাম

আন্দোলন সংগ্রামে বিরামহীনভাবে নেতৃত্ব দিয়েছেন দেশনায়ক তারেক রহমান: অধ্যাপক শহীদুল ইসলাম

মারফত আফ্রিদী, মিরপুর :
‘গণতন্ত্রের জন্য ফ্যাসিষ্ট সরকারের বিরুদ্ধে দীর্ঘ ১৬ বছর ধরে
আন্দোলন সংগ্রাম করেছে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও ছাত্র-জনতা। বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে এই সংগ্রামে বিরামহীনভাবে নেতৃত্ব দিয়েছেন জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান। এদেশ থেকে অনেক দূরে থেকেও তিনি সূ-দৃঢ়ভাবে নেতৃত্ব দিয়েছেন’ বলে মন্তব্য করেছেন কুষ্টিয়া-২(মিরপুর-ভেড়ামারা) আসনের সাবেক সংসদ সদস্য, জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক শহীদুল ইসলাম। মঙ্গলবার বিকেলে মিরপুরে বিএনপি নেতা রহমত আলী রব্বানের শারিরীক খোঁজ খবর নেয়ার সময় উপস্থিত হাজারো নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি
এসব কথা বলেন। তিনি আরো বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে মামলা হয় শেখ হাসিনার নির্দেশে। কয়েকটি মিথ্যা-ফরমায়েশি রায়ও দেওয়া হয়। এসকল মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহারের জোর দাবী রাখেন বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের কাছে। ফ্যাসিবাদ আওয়ামীলীগ সরকার বাংলাদেশের মানুষের বাকস্বাধীনতা হরণ করে স্বৈরশাসকের ভূমিকায় অবতীর্ণ হয়েছিল। পত্র-পত্রিকা ও
মিডিয়াগুলোতে সঠিক সংবাদ পরিবেশনে কোন স্বাধীনতা ছিল না। একইসঙ্গে জুলাই-আগষ্ট গণহত্যার অভিযোগে শেখ হাসিনাসহ জড়িতদের ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার আহ্বান ব্যক্ত করেন। সেই সাথে অন্তর্বর্তী সরকার প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত জাতীয় নির্বাচন অনুষ্ঠানের পদক্ষেপ নেবেন বলে দাবী রাখেন। এসময় উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি খন্দকার ওমর ফারুক কুদ্দুস, পৌর বিএনপি’র
সভাপতি আব্দুর রশীদ, সাধারন সম্পাদক ইব্রাহিম আলী, উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম সাধারন সম্পাদক এনামুল হক বাবু, সাবেক সাংগঠনিক সম্পাদক সাইদুল হক মুকুল, সাবেক কোষাধ্যক্ষ আব্দুর রশিদ, সাবেক প্রচার সম্পাদক বিল্লাল হোসেন, সাবেক দপ্তর সম্পাদক মারফত আফ্রিদী, উপজেলা যুবদলের আহবায়ক সুলতান আলী, সদস্য সচিব আতাউল হক এমদাদ, পৌর যুবদলের আহবায়ক সংগ্রাম খান জিল্লু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রফিকুল ইসলাম, সদস্য সচিব জাহিদ হোসেন সহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024