১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | শুক্রবার | বর্ষাকাল | সকাল ৮:৪৮
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে কুষ্টিয়া জেলা জামায়াতের বর্ণাঢ্য র‍্যালি

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে কুষ্টিয়া জেলা জামায়াতের বর্ণাঢ্য র‍্যালি

সোহেল রানা :
আজ ১০ ডিসেম্বর সকালে কুষ্টিয়া জেলা জামায়াতের উদ্যোগে জেলা নায়েবে আমীর আব্দুল গফুর এর নেতৃত্বে এক বর্ণাঢ্য র‍্যালি করে বাংলাদেশ জামায়াতে ইসলামী, কুষ্টিয়া। র‍্যালিটি কুষ্টিয়া ডিসি কোর্ট প্রাঙ্গণ থেকে শুরু হয়ে মজমপুর গেট প্রদক্ষিণ করে এনএস রোডের শহীদ চত্বর (পাঁচ রাস্তার মোড়) গিয়ে শেষ হয়। এ সময় বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা জামায়াতের নায়েবে আমির জনাব আব্দুল গফুর, জামায়াতের কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য অধ্যাপক ফরহাদ হুসাইন, কুষ্টিয়া শহর জামায়াতের আমীর এনামুল হক, কুষ্টিয়া শহর শিবিরের সভাপতি সেলিম রেজা, কুষ্টিয়া জেলা শিবিরের সভাপতি ইমরান হোসাইন সহ নেতৃবৃন্দ।

বক্তব্যে নেতৃবৃন্দরা বলেন, বিগত সরকারের আমলে যত গুম, খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে যেসব মানবাধিকার লঙ্ঘন হয়েছে প্রতিটি অন্যায়ের সঠিক বিচার দ্রুত সময়ের মধ্যে কার্যকর করতে হবে। এবং আগামীতে কেউ যেন মানবাধিকার লঙ্ঘন করতে না পারে সে বিষয়ে কঠোরভাবে সজাগ থাকতে হবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024