১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | বৃহস্পতিবার | বর্ষাকাল | রাত ৮:৫৪
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুষ্টিয়ায় জামায়াতের আলোচনা সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুষ্টিয়ায় জামায়াতের আলোচনা সভা অনুষ্ঠিত

কুষ্টিয়া প্রতিনিধি :
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুষ্টিয়ায় জামায়াতের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে কুষ্টিয়া শরীয়াতুল্লাহ ইয়াতিমখানা মরহুম আব্দুল ওয়াহিদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। সবায় প্রধান অতিথি ছিলেন জামায়াতের কুষ্টিয়া জেলা আমির অধ্যাপক মাও আবুল হাশেম। বক্তব্য রাখেন জামায়াতের প্রবীন নেতা অধ্যাপক ফরহাদ হুসাইন, জেলা নায়েবে আমীর মিরপুর উপজেলার সাবেক চেয়ারম্যান আবদুল গফুর, জামায়াতের শহর আমীর এনামুল হকসহ অন্যান্য নেতৃবৃন্দ। পরিচালনা করেন জামায়াতের কুষ্টিয়া জেলা সেক্রেটারি অধ্যাপক সুজাউদ্দিন জোয়ার্দার। আরোও বক্তব্য রাখেন অধ্যাপক ড. নুরুল আমীন জসীম। জামায়াতের জেলা শাখার সহকারী সেক্রেটারী অধ্যাপক মাজহারুল হক মোমিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান অতিথি অধ্যাপক আবুল হাশেম তার বক্তব্যে বলেন ভাষা আন্দোলনের ইতিহাসে অনেক ভাষা সংগ্রামীর নাম থাকলেও বৈষম্য বশতঃ জামায়াতে ইসলামীর সাবেক আমীর অধ্যাপক গোলাম আযমের নাম বাদ দেয়া হয়েছে। তিনি অবিলম্বে ভাষা সৈনিক হিসেবে অধ্যাপক গোলাম আজমকে স্বীকৃতি দিতে হবে। এই রাষ্ট্রকে মনে রাখতে হবে ভাষার দাবি ছিল একটি বৈষম্যের বিরুদ্ধে জীবন দিয়ে অধিকার আদায়ের ইতিহাস।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024