জাকির হোসেন মিথুন :
আন্তর্জাতিক ইয়োগা দিবস উপলক্ষে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে ডাঃ মনা ইয়োগা ওয়ার্ল্ড। আগামী ২১ জুন ভোর ৬টায় ভেড়ামারা উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত অনুষ্ঠান ঘিরে ইতোমধ্যেই সকল প্রস্তুতি সর্ম্পন্ন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন, ভেড়ামারা উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল মকুল, প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আকাশ কুমার কুন্ডু, বিশেষ অতিথি, উপজেলা সহকারী কমিশনার ভূমি আনোয়ার হোসাইন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আলহাজ্ব শামীমুল ইসলাম ছানা, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা জাসদের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল আলিম স্বপন ছাড়াও ভেড়ামারার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ এবং সুশীল সমাজ। ডাঃ মনা ইয়োগা ওয়ার্ল্ড এর প্রতিষ্ঠাতা ও প্রধান প্রশিক্ষক লায়ন ডাঃ কামরুল ইসলাম মনা বলেন, যোগ চর্চা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শরীর ও মন সুস্থ রাখে। আমাাদের সবারই কাম্য সুস্থ দেহ এবং সুস্থ মন। কিন্তু সবাই কি সুস্থ দেহ-মনে চলতে পারে? না? সুস্থ দেহ এবং মনের জন্য আমাদের নিয়মিত যোগ চর্চা করা প্রয়োজন। শারীরিক সুস্থতা এবং মনে প্রশান্তির জন্য ইয়োগার জুড়ি নেই। তিনি জানান, ভেড়ামারা বাসীর স্বাস্থ্য সুরক্ষায় উপজেলা প্রশাসনের সহায়তায় ফ্রী তে যোগ শেখানো হয়। মহিলাদের জন্য মহিলা প্রশিক্ষক দ্বারা পৃথক সু-ব্যবস্থা রয়েছে। তিনি স্বাস্থ্য সুরক্ষায় সবাইকে যোগ চর্চা করার আহবান জানান এবং আসছে ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবসে ভেড়ামারা উপজেলা পরিষদের হলরুমে সকাল ৬ ঘটিকার সময় ভেড়ামারা বাসীর সকলকে উপস্থিত থাকার আহবান জানান। তিনি আরো বলেন, যোগ শিখুন নিজের ডাক্তার নিজেই হয়ে উঠুন এবং ঔষধ কে না বলুন। আপনি নিজে শিখুন এবং অপরে শিখতে সহায়তা করুন।