সাজেদুর রহমান /মোঃ স্মরণ :
দৈনিক আজকের আলো পত্রিকা সাফল্যোর সাথে অতিক্রম করেছে ২২ বছর। পা দিয়েছে ২৩। সাফল্যের এ অগ্রযাত্রা আরো ত্বরান্বিত আজকের আলো ভেড়ামারা পরিবার আয়োজন করে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের। গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে বারোটায় শুরু হওয়া অনুষ্ঠানে
প্রধান অতিথি ছিলেন ভেড়ামারা পৌরসভার মেয়র আনোয়ারুল কবির টুটুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) নান্নু খান, দৈনিক যুগান্তর পত্রিকার ভেড়ামারা প্রতিনিধি রেজাউল করিম, দৈনিক কুষ্টিয়ার কাগজের স্টাফ রিপোর্টার ওয়ালিউল ইসলাম ওলি মাস্টার, দৈনিক আজকের আলো নিজস্ব প্রতিবেদক এবং দৈনিক মানবজমিন প্রতিনিধি শাহ্ জামাল। কুষ্টিয়া থেকে প্রকাশিত সময়ের সাহসী দৈনিক আজকের আলোর ভেড়ামারা প্রতিনিধি নোমান জহির রাজা’র সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত আলোচনা সভা এবং কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দৈনিক আজকের আলোর মিরপুরের নিজস্ব প্রতিবেদক শাহিন আলম লিটন, দৈনিক স্বাধীনতা পত্রিকার সহ সম্পাদক উজ্জ্বল হোসেন, ব্যবস্থাপনা সম্পাদক মনিরুল ইসলাম, প্রবাসী আব্দুর রহমান, সাংবাদিক সারোয়ার হোসেন, সাজেদুর রহমান, শামীমুল হক শামীম, সাজ্জাদ হোসেন, মোঃ স্মরণ, মোঃ আবু হাসান প্রমুখ।
আলোচনা সভা শেষে কেক কেটে দৈনিক আজকের আলোর সাফল্যের ২২ বছর পূর্তি এবং ২৩ বছরে পদার্পণের উপলক্ষে কেক কেটে উৎসব করা হয়।