এস এম রওনক :
কুষ্টিয়া জেলা ভেড়ামারা উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা মোঃ আব্দুল করিম আগামীকাল অনুষ্ঠিতব্য বহুল কাঙ্খিত ত্রয়োদশ সংসদ নির্বাচন নিয়ে সাংবাদিকদের উদ্দেশ্যে আড়কান্দী বাজারে তার নিজস্ব কার্যালয়ে বিকাল ৫ ঘটিকার সময় সাংবাদিকদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন।
এই সময় উপস্থিত দলীয় নেতা কর্মী ও সাংবাদিকদের সালাম বিনিময় করে তিনি বলেন, আমরা এখানে একত্রিত হয়েছি আগামীকাল অর্থাৎ ১২/০২/২০২৬ ইংরেজি তারিখে ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে সবাইকে দল মত নির্বিশেষে আগামীকালের নির্বাচন সুন্দর ও উৎসবমুখর এবং অংশগ্রহণমূলক করার জন্য আহ্বান জানাচ্ছি,
সেই সাথে সবাইকে গণতন্ত্র রক্ষা, দেশ গড়ার লক্ষ্যে সবাইকে ধানের শীষে ভোট প্রদান করে জয়যুক্ত করার জন্য আহ্বান জানাচ্ছি এবং তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা একান্ত কামনা করছি
সেই সাথে এই উৎসবকে যদি কোন ব্যক্তি বা গোষ্ঠী নষ্ট করার বা কোনরকম বানচাল করার চেষ্টা করে তাহলে আপনাদের কাছে অনুরোধ তাদেরকে আইন অনুযায়ী আইনের কাছে হস্তান্তর করবেন
এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সকল নেতা কর্মীদের উদ্দেশ্য বলতে চাই বিজয়ী যে দলই হোক না কেন আমরা দেশ গঠনে একে ওপরে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব কোনরকম নির্বাচনী সহিংসতায় জড়াবো না,
পরিশেষে উপস্থিত সাংবাদিক ও ইউনিয়ন নেতাকর্মীদের আবারও শুভেচ্ছা জানিয়ে তারেক রহমান জিন্দাবাদ খালেদা জিয়া জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ জানিয়ে তার প্রেস রিলিজ শেষ করেন।