১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | বুধবার | বর্ষাকাল | রাত ১০:০৪
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
খুলনা বিভাগীয় সম্মেলন জাসদের/আওয়ামী লীগের একার পক্ষে ৪টি বিপদ মোকাবিলা সম্ভব নয় : হাসানুল হক ইনু

খুলনা বিভাগীয় সম্মেলন জাসদের/আওয়ামী লীগের একার পক্ষে ৪টি বিপদ মোকাবিলা সম্ভব নয় : হাসানুল হক ইনু

মো: স্বরণ :
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু এমপি বলেছেন,‘বাজার সিন্ডিকেট, সম্পদ লুটকারী, ক্ষমতাবাজি ও অস্বাভাবিক সরকার প্রতিষ্ঠার চেষ্টা, এই ৪ বিপদ থেকে বাংলাদেশকে রক্ষা করতে ১৪ দলীয় জোটকে শক্তিশালী করার বিকল্প নেই। ’
তিনি বলেন, ‘১৪ দলীয় জোট মুক্তিযুদ্ধের স্বপক্ষের ও প্রগতিশীল দলগুলোর একটি আদর্শিক জোট। আওয়ামী লীগের একার পক্ষে ৪টি বিপদ মোকাবিলা সম্ভব নয়। একলা চলো নীতি আত্মঘাতী। তাই ১৪ দলীয় জোটকে শক্তিশালী অবস্থানে নিয়ে আগামী নির্বাচন করতে হবে। ’
কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমিতে সোমবার দুপুরে জাসদের খুলনা বিভাগীয় সম্মেলনে এসব কথা বলেন। বিভাগের ১০টি জেলা ও একটি মহানগর কমিটির নের্তৃবৃন্দকে সাথে নিয়ে ইনু জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে সম্মেলন শুরু করেন।
জাসদের কার্যকরী সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট রবিউল আলমের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি। বক্তব্য রাখেন, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আব্দুল আলীম স্বপন, কুষ্টিয়া জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, ভেড়ামারা পৌরসভার মেয়র আনোয়ারুল কবির টুটুল, চাঁদগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাফিজ তপন, কুষ্টিয়া জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক অসিত কুমার সিংহ রায়, ভেড়ামারা উপজেলা জাসদের সভাপতি এমদাদুল ইসলাম আতা, সাধারণ সম্পাদক এস এম আনসার আলী, জাসদ নেতা বশির উদ্দিন বাচ্চু, রফিকুল ইসলাম প্রমুখ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024