১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | সোমবার | বর্ষাকাল | দুপুর ১২:১৩
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ! ভেড়ামারায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিল শিশু তাহমিদ ফাউন্ডেশন
আওয়ামীলীগ নেতাকে গুলি করে হত্যার ঘটনায় জাসদ সাংগঠনিক সম্পাদক, তাঁর ভাই সহ ২০জনের নামে অভিযোগ দায়ের

আওয়ামীলীগ নেতাকে গুলি করে হত্যার ঘটনায় জাসদ সাংগঠনিক সম্পাদক, তাঁর ভাই সহ ২০জনের নামে অভিযোগ দায়ের

নোমান জহির রাজা :
কুষ্টিয়ার ভেড়ামারার চাঁদগ্রাম ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক সিদ্দিক মন্ডলকে (৫০) গুলি করে হত্যার ঘটনায় কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক সম্পাদক ও কুষ্টিয়া জেলা জাসদের সাধারন সম্পাদক আব্দুল আলিম স্বপন এবং তার ছোট ভাই চাঁদগ্রাম ইউনিয়ন জাসদের সভাপতি ও চাঁদগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাফিজ তপনসহ ২০জনের নামে অভিযোগ দায়ের করা হয়েছে। এছাড়াও অারো ১০/১২ জন কে অজ্ঞাত অাসামী করা হয়েছে। শনিবার বিকেল ৩টায় ভেড়ামারা মডেল থানায় নিহত সিদ্দিক মন্ডলের চাচাতো ভাই এনামুল হক মন্ডল মেম্বর বাদী হয়ে এই অভিযোগটি দায়ের করেন।
ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াছির আরাফাত জানান, শনিবার দুপুরে নিহত সিদ্দিক মন্ডলের ভাই এনামুল মেম্বর বাদী হয়ে ২০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো ১০/১২জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে। তিনি আরো বলেন, এই হত্যাকান্ডের সাথে জড়িত আসামীদের ধরতে পুলিশি অভিযান চলছে। খুব দ্রুতই সকল আসামীকে আইনের আওতায় আনা হবে।
মামলার বাদী এনামুল হক মন্ডল মেম্বর জানান, আমার ভাইকে জাসদের সন্ত্রাসীরা নির্মম ভাবে গুলি করে হত্যা করেছে। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। সিদ্দিক মন্ডল হত্যাকারী সকল আসামীকে অতিদ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবী জানান।

উল্লেখ্য, শুক্রবার সকালে চাঁদগ্রাম ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক সিদ্দিক মন্ডলরে ভাই বাদশা মন্ডল পার্শবর্তী চড়পাড়া মাঠে জমিতে কাজ করছিল। এসময় প্রতিপক্ষ গ্রুপের লোকজন এসে বাদশা মন্ডলের উপর হামলা চালিয়ে তার এক পায়ের রগ কেটে দেয়। খবর পেয়ে বাদশাকে উদ্ধার করতে তার ভাই সিদ্দিক মন্ডল, খালেক মন্ডল ও ইউনুস মন্ডলসহ বেশ কয়েকজন ঘটনাস্থলে গেলে প্রতিপক্ষরা তাদের লক্ষকরে এলোপাতাড়ী গুলি করে। এতে নিহত হয় সিদ্দিক মন্ডল। এই হত্যাকান্ডের প্রতিবাদে এবং ২৪ ঘন্টার মধ্যে খুনিদের গ্রেফতারের দাবীতে নিহতের লাশ নিয়ে মানববন্ধন করে আওয়ামীলীগ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024