মনিরুল ইসলাম : প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে কটুক্তি’র প্রতিবাদে অায়োজিত কুষ্টিয়ার মিরপুরে উপজেলা আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় বাবলু হোসেন (৪০) নামের এক আওয়ামী লীগ কর্মী নিহত হয়েছেন।
শনিবার (০৪ জুন) বিকেল ৫টায় কুষ্টিয়া-মেহেরপুর সড়কের নওদাপাড়া বালিকা বিদ্যালয়ের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বাবলু মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের বড়বাড়ীয়া বেড়পাড়া এলাকার আবু মুসার ছেলে। তিনি স্থানীয় আওয়ামী লীগের কর্মী ও পেশায় গরু ব্যবসায়ী ছিলেন।