| | | |
সংবাদ শিরোনামঃ
মুুক্তিযোদ্ধার জানাযা ও দাফনে বাধা প্রদানের প্রতিবাদে ভেড়ামারায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ তাড়াশে হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে জনগণকে সম্পৃক্ত করে কমিউনিটি সভা অনুষ্ঠিত মিরপুরে মাটি পরীক্ষায় ডিজিটাল সেন্সর ব্যবহারে প্রশিক্ষণ ও ডিভাইস বিতরণ ভেড়ামারায় বিয়ে করতে এসে জরিমানা গুনতে হলো বর কে ভেড়ামারায় আলহেরা মডেল একাডেমী স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও মা সমাবেশ ভেড়ামারার পদ্মায় পানির তোড়ে ভেসে গেলো কৃষক ভেড়ামারায় গনধর্ষন/ ৪ দিন মৃত্যুর সাথে লড়ে হেরে গেলো তরুনী ভেড়ামারা থানা পুলিশের অভিযানে ৪০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ২জন আসামি গ্রেফতার। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর সঙ্গে ঢাকাস্থ ভেড়ামারা সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় কলকাতায় অগ্নিকাণ্ডে বাবা-মা, দাদু আর একমাত্র ভাই সবাইকে হারিয়ে মহিমার চোখে কেবলই অন্ধকার/ আগুনে ছাই হয়ে গেল মহিমার সব স্বপ্ন
আওয়ামীলীগ কর্তৃক রাষ্ট্র বিরোধী লিফলেট বিতরণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত ।

আওয়ামীলীগ কর্তৃক রাষ্ট্র বিরোধী লিফলেট বিতরণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত ।

এস এম র‌ওনক বিষেশ প্রতিনিধি:-
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং অঙ্গসংগঠন বাহাদুরপুর শাখার আয়োজনে কুষ্টিয়ার ভেড়ামারার কুচিয়ামোড়ায় সারা দেশ ব্যাপী ফ্যাসিবাদী আওয়ামী লীগ ও জাসদ সন্ত্রাসীদের অবৈধ, রাষ্ট্র বিরোধী লিফলেট বিতরণ ও নিষিদ্ধ কর্মসূচির বিরুদ্ধে এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়

মিছিলে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী, রাজনৈতিক ব্যক্তিত্ব মোঃ আব্দুল করিম, বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ মাহাবুবুল হক শ্যামল, উপজেলা বিএনপির সদস্য মোঃ আব্দুর রশিদ, ভেড়ামারা উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ আতিয়ার রহমান, বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ লাল চাঁদ, বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ বুলবুল কবির বুলু মেম্বার, ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ রাকিবুল ইসলাম সান্টু, বিএনপি নেতা মোঃ মুকুল হোসেন, যুবদল নেতা মোঃ মমিনুল ইসলাম মমিন,মোঃ জাকারিয়া জাহিদ সুমন, যুবদলের যুগ্ম আহ্বায়ক লালু মন্ডল, যুবদল নেতা মোঃ আশিক, ফয়সাল সহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মী।

মিছিলে উপস্থিত বক্তাগণ বিগত ১৭ বছরের অবৈধ হাসিনা সরকারের বিভিন্ন ধরনের দুর্নীতি ও অনিয়ম এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মকান্ড নিয়ে সমালোচনা করেন এবং লিফলেট বিতরণ ও বিক্ষোভ কর্মসূচির মধ্য দিয়ে পুনরায় মাথাচাড়া দিয়ে উঠছে বলে তাদের সর্বাত্মক প্রতিরোধের ঘোষণা দেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024