এস এম রওনক :
সারা দেশ ব্যাপী ফ্যাসিবাদী আওয়ামীলীগ ও জাসদ সন্ত্রাসীদের অবৈধ, রাষ্ট্র বিরোধী লিফলেট বিতরণ ও নিষিদ্ধ কর্মসূচির বিরুদ্ধে ভেড়ামারার বাহাদুরপুর বিএনপি এবং অঙ্গসংগঠন কুচিয়ামোড়ায় এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ মিছিল করেছে।
মিছিলে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী, রাজনৈতিক ব্যক্তিত্ব মোঃ আব্দুল করিম, বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ মাহাবুবুল হক শ্যামল, উপজেলা বিএনপির সদস্য মোঃ আব্দুর রশিদ, ভেড়ামারা উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ আতিয়ার রহমান, বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ লাল চাঁদ, বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ বুলবুল কবির বুলু মেম্বার, ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ রাকিবুল ইসলাম সান্টু, বিএনপি নেতা মোঃ মুকুল হোসেন, যুবদল নেতা মোঃ মমিনুল ইসলাম মমিন,মোঃ জাকারিয়া জাহিদ সুমন, যুবদলের যুগ্ম আহ্বায়ক লালু মন্ডল, যুবদল নেতা মোঃ আশিক, ফয়সাল সহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মী।
মিছিলে উপস্থিত বক্তাগণ বিগত ১৭ বছরের অবৈধ হাসিনা সরকারের বিভিন্ন ধরনের দুর্নীতি ও অনিয়ম এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মকান্ড নিয়ে সমালোচনা করেন এবং লিফলেট বিতরণ ও বিক্ষোভ কর্মসূচির মধ্য দিয়ে পুনরায় মাথাচাড়া দিয়ে উঠছে বলে তাদের সর্বাত্মক প্রতিরোধের ঘোষণা দেন।