১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | বুধবার | বর্ষাকাল | সন্ধ্যা ৬:৫৭
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য কুষ্টিয়া সাহিত্য পরিষদের মত সমাজের বৃত্তবানদের এগিয়ে আসতে হবে—- রফিকুল ইসলাম

অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য কুষ্টিয়া সাহিত্য পরিষদের মত সমাজের বৃত্তবানদের এগিয়ে আসতে হবে—- রফিকুল ইসলাম

শামীমুল হক শামীম:
গতকাল ৩ জানুয়ারি শুক্রবার বেলা ৪ টার সময় কুষ্টিয়া সাহিত্য পরিষদ, কে এস পি’র পক্ষ থেকে দুঃস্থ, অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। কুষ্টিয়া সাহিত্য পরিষদ কে এস পি’র প্রতিষ্ঠাতা ও সভাপতি, গল্পকার,কবি ও সংগঠক আসমান আলীর সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম। তিনি বলেন, কুষ্টিয়া সাহিত্য পরিষদ সুস্থ ধারার সাহিত্য চর্চার পাশাপাশি সামাজিক কর্মকান্ডেও অংশ নিচ্ছে এটা একটি মাইলফলক। আমি মনে করি কুষ্টিয়া সাহিত্য পরিষদ এর পাশাপাশি সমাজের সকল বিত্তবানদের শীতার্ত মানুষের সেবায় এগিয়ে আসতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনতা ব্যাংকের সাবেক ডিজিএম কবি ও লেখক এ কে এম বজলুর রশিদ রাশু , ভেড়ামারা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ রবিউল ইসলাম, সাপ্তাহিক কুষ্টিয়ার মুখ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক, দৈনিক মানবজমিন প্রতিনিধি ও ল্যাবএইড ডায়াগনস্টিক সেন্টার এন্ড ডক্টরস পয়েন্টের ব্যবস্থাপনা পরিচালক শাহ্ জামাল, ভেড়ামারা মফস্বল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ও বি জে এম কলেজ শিক্ষক মোঃ সাইফুল ইসলাম, কুষ্টিয়া সাহিত্য পরিষদ এর প্রতিষ্ঠাতা সদস্য ও বিশিষ্ট আবৃত্তিকার বিদ্রোহী মোস্তফা, আবদুর রহমান সোহাগ।

সাংবাদিক আবু ওবাইদা আল মাহাদি এবং কবি ও সাংবাদিক জাহিদ হাসান এর যৌথ উপস্থাপনায় আরো উপস্থিত ছিলেন মীর শওকত আজিজ মিঠু, ডাক্তার মাহমুদুল্লাহ সোহেল সাংবাদিক নবীন, সানজিদা ইসলাম নৈশী, মোঃ রফিকুল ইসলাম, মোঃ সাইফুল ইসলাম প্রমুখ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024