১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | বৃহস্পতিবার | বর্ষাকাল | সকাল ১১:২৪
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
অভিভাবক সচেতন না হলে কখনোও সন্তানের লেখাপড়া সম্ভব না——-আলহাজ্ব আব্দুল হক

অভিভাবক সচেতন না হলে কখনোও সন্তানের লেখাপড়া সম্ভব না——-আলহাজ্ব আব্দুল হক

সাজ্জাদ হোসেন, আমলা :
২০২৪ সালে প্রোগ্রেস কোচিং সেন্টারের যে সকল শিক্ষার্থীরা বিভিন্ন জায়গায় বৃত্তি পরীক্ষা দিয়ে বৃত্তিপ্রাপ্ত এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা-২০২৫ উপলক্ষে প্রোগ্রেস কোচিং সেন্টার কর্তৃক আয়োজিত এক সংবর্ধনা উৎসবমুখর পরিবেশের মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ মার্চ) বেলা ১১ টার দিকে এডুকেশন আইডিয়াল স্কুলের হলরুমে এক সংবর্ধনা উৎসবমুখর পরিবেশের মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়েছে।

উক্ত প্রোগ্রেস কোচিং সেন্টারের পরিচালক মিঠুন হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মিরপুর উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ও সদরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব আলহাজ্ব আব্দুল হক। তিনি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড। আজ প্রোগ্রেস কোচিং সেন্টার থেকে যাঁরা বিভিন্ন গ্রেডে বৃত্তি পেয়েছে তাদের জন্য শুভ কামনা রইল। তোমরা আজ থেকে নিজেদের সুশিক্ষায় শিক্ষিত করে নিজেকে গড়ে তোলার চেষ্টা করবে। তিনি আরোও বলেন, একজন শিক্ষিত মা শিক্ষিত জাতি গড়তে সব থেকে বড় ভূমিকা রাখে। অভিভাবক সচেতন না হলে কখনোও সন্তানের লেখাপড়া সম্ভব না।
আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ এই স্লোগানকে সামনে রেখে তোমাদের দিকে দেশ তাকিয়ে আছে, তোমরা সকলেই দেশ গড়তে নিজেদের সবটুকু দিয়ে চেষ্টা করবে।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমলা-সদরপুর স্কলারশিপ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সদস্য সচিব আমিরুল ইসলাম, এডুকেশন আইডিয়াল স্কুলের পরিচালক তৌফিকুর রহমান তৌহিদ, সহকারি শিক্ষক স্বর্ণালী ইসলাম বৈশাখী, সাগরখালী শিশু একাডেমির সহকারী শিক্ষক মানিক ইসলাম, জীবন ইসলাম, রুবেল কম্পিউটারের প্রোপাইটার রুবেল হক, ব্যবসায়ী রেজাউল করিম এবং মেহেরিন রোজ স্বর্ণা। অনুষ্ঠান শেষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে ফুল ও কেস্ট বিতরণ করা হয়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024