১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | বুধবার | বর্ষাকাল | সন্ধ্যা ৭:৪১
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
অবাধ, সুষ্টু ও নিরপেক্ষ ভোট গ্রহনে প্রস্তুত ভেড়ামারা উপজেলা প্রশাসন

অবাধ, সুষ্টু ও নিরপেক্ষ ভোট গ্রহনে প্রস্তুত ভেড়ামারা উপজেলা প্রশাসন

শাহ্ জামাল :
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহনে প্রস্তুত কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা প্রশাসন। ইতোমধ্যে সকল প্রস্তুতি সর্ম্পন্ন করে নিরাপত্তা ব্যাবস্থা জোরদার করা হয়েছে। ভেড়ামারার ৬টি ইউনিয়ন এবং ১টি পৌরসভায় ১ লক্ষ ৭৫ হাজার ৬’শ ৪৭ জন ভোটার ৫০টি কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে।
ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু বলেছেন, একটি অবাধ সুষ্টু, নিরপেক্ষ ও উৎসব মুখর নির্বাচন উপহার দিতে বর্তমান সরকার বদ্ধ পরিকর। ভেড়ামারা উপজেলা প্রশাসন প্রস্তুত। ইতোমধ্যে নির্বাচনের যারা ভোট গ্রহনের দায়িত্বে থাকবে প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং, পুলিং অফিসারদের প্রশিক্ষন প্রদান শেষ হয়েছে। এবার ৫০ টি কেন্দ্রে ভোট গ্রহন করা হবে। কোন কেন্দ্রই আমাদের কাছে ঝুঁকি পূর্ন নয়, তবে সকল কেন্দ্রই অধিক গুরুত্বপূর্ন। ভৌগলিক অবস্থানের কারনে অধিক গুরুত্বপূর্ন বিবেচনা করা হয়েছে। তিনি বলেন, প্রত্যেক ভোট কেন্দ্রেই প্রর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে। সেনাবাহিনী টহলের পাশাপাশি পর্যাপ্ত পরিমান বিজিবি, র‌্যাব মোতায়েন থাকবে। পুলিশ ফোর্স, অস্ত্রধারী আনছার, সাধারন আনছার থাকবে পর্যাপ্ত। তিনি বলেন, দক্ষ জনশক্তি দিয়ে সুষ্টু ভাবে ভোট গ্রহন সর্ম্পন্ন করতে সকল প্রদক্ষেপই গ্রহন করেছে ভেড়ামারা উপজেলা প্রশাসন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024