আশিক মাহমুদ;
গত ৩০ নভেম্বর শরীফুজ্জামান নবাব আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পত্র ক্রয় করেন। এরপর ৩০ নভেম্বর নির্ধারিত সময়ে ভেড়ামারা উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা আকাশ কুমার কুন্ডুর নিকট মনোনয়ন পত্র দাখিল করেন। গত ৪ ডিসেম্বর জেলা রিটার্নিং কর্মকর্তা তথ্যে অসংগতির কারণে তা বাতিল ঘোষণা করেছিলেন।
এরপর শরীফুজ্জামান নবাব প্রার্থীতা ফিরে পেতে উচ্চ আদালতে রিট পিটিশন করেন। তারই পেক্ষিতে গত ১৫ ডিসেম্বর সকালে ঢাকা আগারগাঁও নির্বাচন কমিশন কার্যালয় থেকে তার প্রার্থীতা বৈধ বলে ঘোষণা করা হয়। বিষয়টি শরীফুজ্জামান নবাব মুঠোফোনের মাধ্যমে সাংবাদিকদের নিশ্চিত করেছেন।