১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | সোমবার | বর্ষাকাল | সকাল ৯:৪০
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ! ভেড়ামারায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিল শিশু তাহমিদ ফাউন্ডেশন
অবশেষে ঠিকানা খুঁজে পেলো ভেড়ামারার মুক্তিযোদ্ধারা

অবশেষে ঠিকানা খুঁজে পেলো ভেড়ামারার মুক্তিযোদ্ধারা

ফিরোজ মাহমুদ :
দীর্ঘ ৪ বছর আগে প্রায় ৩ কোটি টাকা ব্যায়ে নির্মান করা হয় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স। কিন্তু মুক্তিযোদ্ধাদের কাছে হস্তান্তর করা হয়নি। ইতোমধ্যে মুছে গেছে মুক্তিযোদ্ধাদের নামফলক এবং মুক্তিযুদ্ধের ইতিহাস সংবলিত লিখা। প্রায় ২ বছর আগে ঘটা করে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সটি উদ্বোধন করেন আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক মাহাবুবউল আলম হানিফ। তখনও মুক্তিযোদ্ধাদের কাছে হস্তান্তর করা হয়নি ভেড়ামারার মুক্তিযোদ্ধাদের ঠিকানা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স। গতকাল মঙ্গলবার অনাড়ম্বরপূর্ন অনুষ্ঠানের মাধ্যমে অবশেষে হস্তান্তর করা হয়েছে মুক্তিযোদ্ধাদের ঠিকানা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স।
১২টি দোকান, ১টি অডিটরিয়াম, অফিস ঘর সহ সার্বক্ষনিক ১ জন মেডিকেল অফিসার চিকিৎসা প্রদান সহ মুক্তিযোদ্ধাদের নানা সুযোগ সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে ভেড়ামারার ফারাকপুর রেলগেট সংলগ্ন স্থানে অনেক বড় পরিসরে নির্মান করা হয় ৩ তলা বিশিষ্ট মুক্তিযোদ্ধা কমপ্লেক্স। প্রায় ৩ কোটি টাকা ব্যায়ে নির্মান করা হলেও এটি মুলত অকার্যকর ছিল। মুক্তিযোদ্ধারা তাদের নতুন ঠিকানায় যাওয়ার জন্য বারবার আবেদন করেও অদৃশ্য কোন কারনে তাদের কমপ্লেক্সটি বুঝিয়ে দেওয়া হয়নি। গতকাল মঙ্গলবার সকাল ১১টার দিকে ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান এবং সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসাইন মুক্তিযোদ্ধাদের কে বুঝিয়ে দেন। এসময় ভেড়ামারার বীরমুক্তিযোদ্ধা, শহীদ বীরমুক্তিযোদ্ধাদের পরিবার এবং মৃত মুক্তিযোদ্ধাদের পরিবারের সন্তানসহ প্রায় ২ শতাধিক মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন। মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের ভেড়ামারা শাখার সাবেক কমান্ডার আবু দাউদ, মহিউদ্দীন বানাত, বীরমুক্তিযোদ্ধা নজিবুদোল্লাহ খাঁন, জহুরুল ইসলাম বিজলী, নূর আলম তাশফের, আনোয়ার হোসেন বাবলু, অধ্যাপক আমিরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান বলেন, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স টি আপনাদের। এটাই হবে আপনাদের প্রানের স্পন্দন। এখানে বাগান সহ নানা শাকসবজিও আপনারা রোপন করবেন। অত্যান্ত খোলা মেলা পরিবেশের এই কমপ্লেক্সটি আপনাদের মনের খোরাক মেটাবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024