১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | সোমবার | বর্ষাকাল | বিকাল ৪:৫১
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ! ভেড়ামারায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিল শিশু তাহমিদ ফাউন্ডেশন
অধ্যাপক শহীদুল ইসলাম ও এ্যাড তৌহিদুল ইসলাম আলম এর শোক প্রকাশ/ ভেড়ামারায় বিএনপি নেতা বাবু মেম্বারের জানাযায় জনতার ঢল

অধ্যাপক শহীদুল ইসলাম ও এ্যাড তৌহিদুল ইসলাম আলম এর শোক প্রকাশ/ ভেড়ামারায় বিএনপি নেতা বাবু মেম্বারের জানাযায় জনতার ঢল

শাহ জামাল :
ভেড়ামারা উপজেলা বিএনপি নেতা ও বাহিরচর ইউনিয়নের বারো মাইল ৮ নং ওয়ার্ডের সাবেক জনপ্রিয় মেম্বার বাবর আলী বাবু মেম্বার এর জানাযায় গতকাল বাদ জোহর ১২ মাইল মুসুল্লিপাড়া ঈদগাহ মাঠে হাজার হাজার মানুষের ঢল নামে। তার মৃত্যুতে সাবেক এমপি আলহাজ্ব অধ্যাপক শহিদুল ইসলাম এর গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বাবু মেম্বারের জানাজা নামাজে স্মৃতিচারণে বক্তব্যে বলেন , আমার হাতে গড়া ছেলে, যখন থেকে বাবর আলী বাবু মেম্বার রাজনীতি বোঝেনা তখন থেকে আমার সাথে সম্পর্ক। ছেলেটাকে আমি হাতে গড়েছিলাম পরবর্তীতে মেম্বার হয়ে আপনাদের সেবা করেছে। গত ২৮/১২/২০২৪ তারিখে সকাল ১১ ঘটিকার সময় বিদেশের মাটিতে( সৌদি আরবে) স্টোক করে মারা যায়। জানাজা নামাজে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলার গনমানুষের নেতা, কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও ভেড়ামারা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ্যাডভোকেট তৌহিদুল ইসলাম আলম। তিনিও বাবু মেম্বারের মৃত‌্যু‌তে গভীর শোক জা‌নি‌য়ে‌ছেন। আরো উপস্থিত ছিলেন ,উপজেলা বিএনপির সহ-সভাপতি শফিকুল ইসলাম বিশু, বাহিরচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক নাজির মন্ডল, পশ্চিম বাহিরচর ১২ মাইল দাখিল মাদ্রাসার সুপার সাংবাদিক মাসুদ করিম, আব্দুস সাত্তার, আবুল খায়ের সহ প্রমুখ। বাবু মেম্বারের জানা যায় জনতার ঢল নামে এবং মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জোহর নামাজ শেষে ১২ মাইল মুসল্লীপাড়া ঈদগাহ ময়দানে জানাজা শেষে ১২ মাইল গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়।।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024