১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | সোমবার | বর্ষাকাল | রাত ৯:১১
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ! ভেড়ামারায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিল শিশু তাহমিদ ফাউন্ডেশন
অধ্যক্ষ সাতদিন,শিক্ষক ও সহপাঠী পাঁচদিনের রিমান্ড মুঞ্জর

অধ্যক্ষ সাতদিন,শিক্ষক ও সহপাঠী পাঁচদিনের রিমান্ড মুঞ্জর

জে আর এম নিউজঃ ফেনীর সোনাগাজী উপজেলার মাদ্রাসাছাত্রী নুসরাত জাহানকে পুড়িয়ে হত্যাচেষ্টার মামলায় মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদ দৌলাকে সাতদিন, শিক্ষক আফসার উদ্দিন ও সহপাঠী আরিফুলকে পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার মামলার প্রধান আসামি সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদ দৌলা, শিক্ষক আফছার ও শিক্ষার্থী আরিফুল ইসলামকে আদালতে হাজির করে সাতদিন করে রিমান্ডের আবেদন জানায় পুলিশ। জ্যেষ্ঠ বিচারিক হাকিম সরফ উদ্দিন অধ্যক্ষকে সাতদিন, শিক্ষক আফসার ও শিক্ষার্থী আরিফকে পাঁচদিন করে রিমান্ডে নেওয়ার আদেশ দেন।
এদিকে এ ঘটনায় সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) মো. মোয়জ্জেম হোসেনকে প্রত্যাহার করে ফেনী পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। একই সঙ্গে মামলাটির তদন্তের কাজ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) কাছে ন্যস্ত করা হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা সোনাগাজী থানার পরিদর্শক কামাল হোসেন বলেন, মামলার এজাহারভুক্ত আসামি জোবায়ের এবং সন্দেহভাজন হিসেবে আটক অধ্যক্ষ সিরাজ উদ দৌলার শ্যালিকার মেয়ে উম্মে সুলতানা পপিকে আদালতে তুলে সাতদিনের রিমান্ড চাওয়া হয়েছে। বিচারক আগামীকাল শুনানির দিন ধার্য করে তাদের জেলহাজতে পাঠানোর আদেশ দিয়েছেন।

মামলার এজাহারে যে আটজনের নাম উল্লেখ রয়েছে তার মধ্যে তিনজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। এ পর্যন্ত অজ্ঞাতনামাসহ আটক সাতজনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।রিমান্ডের আদেশের পর উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা দেন আসামি আফসার উদ্দিনের আইনজীবী অ্যাডভোকেট কাজী বুলবুল আহম্মদ।

নুসরাত এবার সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা থেকে আলিম (এইচএসসি সমমান) পরীক্ষা দিচ্ছিলেন। তিনি সোনাগাজীর উত্তর চরচান্দিয়া গ্রামের মাওলানা এ কে এম মুসা মানিকের মেয়ে। তিন ভাই ও এক বোনের মধ্যে তিনি তৃতীয়।

jrmnews.com

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024