| | | |
সংবাদ শিরোনামঃ
মুুক্তিযোদ্ধার জানাযা ও দাফনে বাধা প্রদানের প্রতিবাদে ভেড়ামারায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ তাড়াশে হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে জনগণকে সম্পৃক্ত করে কমিউনিটি সভা অনুষ্ঠিত মিরপুরে মাটি পরীক্ষায় ডিজিটাল সেন্সর ব্যবহারে প্রশিক্ষণ ও ডিভাইস বিতরণ ভেড়ামারায় বিয়ে করতে এসে জরিমানা গুনতে হলো বর কে ভেড়ামারায় আলহেরা মডেল একাডেমী স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও মা সমাবেশ ভেড়ামারার পদ্মায় পানির তোড়ে ভেসে গেলো কৃষক ভেড়ামারায় গনধর্ষন/ ৪ দিন মৃত্যুর সাথে লড়ে হেরে গেলো তরুনী ভেড়ামারা থানা পুলিশের অভিযানে ৪০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ২জন আসামি গ্রেফতার। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর সঙ্গে ঢাকাস্থ ভেড়ামারা সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় কলকাতায় অগ্নিকাণ্ডে বাবা-মা, দাদু আর একমাত্র ভাই সবাইকে হারিয়ে মহিমার চোখে কেবলই অন্ধকার/ আগুনে ছাই হয়ে গেল মহিমার সব স্বপ্ন
ভেড়ামারায় নদী পারাপারের সময় নৌকা ডুবিতে দুই জন নিহত

ভেড়ামারায় নদী পারাপারের সময় নৌকা ডুবিতে দুই জন নিহত

এস এম রওনক, ভেড়ামারা

ছোট মাছ ধরা ডুঙ্গা নৌকায় কৃষি কাজের উদ্দেশ্যে পদ্মা নদী পারাপারের সময় আকস্মিক দূর্ঘটনায় নৌকা ডুবিতে নিহত হয়েছে ২ জন কৃষক। এ সময় আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে ২ জন কে। গতকাল মঙ্গলবার সকাল ৯টার দিকে কুষ্টিয়ার ভেড়ামারার বাহাদুরপুর’র কাছে পদ্মা নদীতে নৌকা ডুবির এই ঘটনাটি ঘটে। নিহতরা একই এলাকার বাসিন্দা। নিহতরা হলো ঃ ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামের মৃত আঃ গফুরের পুত্র আব্দুর রশিদ (৫৮) ও মৃত শরাফত হোসেনের পুত্র মামুন (২৮)। এঘটনায় এলাকাই শোকের ছায়া নেমে এসেছে।
প্রাণে বেঁচে ফেরা শরিফুল ইসলাম বলেন, প্রতিদিনের মতো মামুনের জমিতে আমরা আখ লাগানোর জন্য রওনা দিয়েছিলাম। পদ্মা নদীর জেগে উঠা চরেই জমি। যাতায়াতের জন্য ছোট ডুঙ্গা (ছোট নৌকা জাতীয়) নৌকা ব্যবহার করা হতো। ৪ জন পার হচ্ছিলাম। কিছু দূর যাওয়ার পর হঠাৎ ডুঙ্গা নৌকা সামান্য কাত হয়ে পানি উঠতে থাকে। তারপর কিছু বুঝে ওঠার আগেই নৌকাটি ডুবে যায।
প্রত্যক্ষদর্শী ইমরান হোসেন বলেন, আমরাও নদী পারাপারের অপেক্ষায় দাঁড়িয়ে ছিলাম।, ওদের পরেই আমরা যাবো কিন্তু ওরা কিছুদূর যেতেই ছোট ডিঙ্গি নৌকাটা হঠাৎ ডুবে যায। এসময় তাদের উদ্ধারে আমরা কয়েকজন দ্রুত ঝাঁপ দিই। এরমধ্যে সকল কেই উদ্ধার করতে পারলেও হাসপাতালে নেওয়ার পথে মারা যায় মামুন, রশিদ চাচা।
স্থানীয় ইউপি সদস্য মোঃ শরিফুল ইসলাম রনি বলেন, দূর্ঘটনা শোনার সাথে সাথে সেখানে উপস্থিত হয়। এমন মৃত্যু খুবই মর্মান্তিক। নৌ পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024