১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | বুধবার | বর্ষাকাল | সকাল ৮:১৬
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
কুষ্টিয়ার মিরপুরের আমলা সদরপুরে সূচনা হলো নতুন স্বেচ্ছাসেবী উদ্যোগ— “তারুণ্যের শক্তি সংগঠন”

কুষ্টিয়ার মিরপুরের আমলা সদরপুরে সূচনা হলো নতুন স্বেচ্ছাসেবী উদ্যোগ— “তারুণ্যের শক্তি সংগঠন”

সাজ্জাদ হোসাইন, আমলা :

কুষ্টিয়ার মিরপুর উপজেলার ঐতিহ্যবাহী আমলা সদরপুরে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে নতুন স্বেচ্ছাসেবী সংগঠন “তারুণ্যের শক্তি সংগঠন”।
“সমাজ পরিবর্তনের শুরু হোক আমাদের হাতে”— এই শক্তিশালী প্রতিপাদ্যকে সামনে রেখে এলাকার তরুণদের সামগ্রিক উন্নয়ন, মানবিক সহায়তা ও সমাজ সংস্কারের লক্ষ্যেই সংগঠনটি যাত্রা শুরু করেছে।

স্থানীয় তরুণদের একত্রিত করার মাধ্যমে একটি সুগঠিত, সচেতন ও দায়িত্বশীল সমাজ গড়ে তোলাই সংগঠনটির মূল উদ্দেশ্য। প্রতিষ্ঠার শুরু থেকেই সংগঠনের সদস্যরা সামাজিক সমস্যা চিহ্নিতকরণ, মানবিক সেবা, শিক্ষা-সচেতনতা, মাদকবিরোধী প্রচারণা ও স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডকে অগ্রাধিকার দেওয়ার ঘোষণা দিয়েছেন।

সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মোঃ ভুবন বিশ্বাস এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন আজাদ নূর প্রান্ত।
নবনির্বাচিত সভাপতি জানিয়েছেন- আমরা চাই তরুণদের শক্তিকে সঠিক পথে পরিচালিত করে এলাকাকে একটি আধুনিক, শিক্ষাবান্ধব ও মানবিক সমাজে রূপান্তর করতে। সকলের সম্মিলিত অংশগ্রহণেই পরিবর্তন সম্ভব।”
একই সাথে সাধারণ সম্পাদক আজাদ নূর প্রান্ত বলেন— আমলা সদরপুরের তরুণদের নিয়ে আমরা ইতিবাচক পরিবর্তনের যাত্রা শুরু করেছি। আগামীদিনে সংগঠনটি এলাকায় সমাজ সেবামূলক কর্মকাণ্ডের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবে— এই আমাদের প্রত্যাশা।”

প্রতিষ্ঠাতা সভাপতি আরও জানান,
আগামী এক মাসের মধ্যেই সংগঠনটির পূর্ণাঙ্গ কমিটি গঠন ও অনুমোদন দেওয়া হবে। সংগঠনের কাঠামোকে শক্তিশালী করে কাজে গতিশীলতা আনাই এখন প্রধান লক্ষ্য।

স্থানীয় তরুণরা মনে করছেন—
এই সংগঠনটি যদি তার প্রতিপাদ্যের সত্যিকার রূপায়ণ করতে পারে, তবে আমলা সদরপুরের সামাজিক উন্নয়ন, মানবিক সহায়তা, যুব নেতৃত্ব এবং সমাজ পরিবর্তনের ক্ষেত্রে এটি একটি অবদান রাখবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024