১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | বৃহস্পতিবার | বর্ষাকাল | ভোর ৫:১১
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
সভাপতি – প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের ভবন ও গাছ নিলামে অনিয়মের অভিযোগ/ বিদ্যালয়ের ভবন ও গাছের নিলাম, জানেনা ইউএনও, কর্মকর্তা, ব্যবসায়ী

সভাপতি – প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের ভবন ও গাছ নিলামে অনিয়মের অভিযোগ/ বিদ্যালয়ের ভবন ও গাছের নিলাম, জানেনা ইউএনও, কর্মকর্তা, ব্যবসায়ী

মমিন ইসলাম, কুমারখালী :

কুষ্টিয়ার কুমারখালীর নন্দলালপুর ইউনিয়নের সোন্দাহ মাধ্যমিক বিদ্যালয়ের একটি টিনসেড আধাপাকা ঘর এবং ১১টি মেহগুনি গাছ নিলামে অনিয়ম, দুর্নীতির ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। এছাড়াও নিলামের বিষয়টি উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে না জানানোরও অভিযোগ পাওয়া গেছে।

বিদ্যালয়ের সভাপতি কামরুল হোসেন এবং প্রধান শিক্ষক শরিফুল ইসলামের যোগসাজশে এমন অনিয়মের বিষয়ে সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে ইউএনওর কাছে লিখিত অভিযোগ দেন ৯ ব্যবসায়ী। তারা নিয়ম বহির্ভূত নিলাম বাতিল করে পুনরায় নিলাম আহবানের দাবি জানান।

লিখিত অভিযোগ, বিদ্যালয় ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, পূর্বঘোষিত অনুযায়ী ১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার সোন্দহ নন্দলালপুর মাধ্যমিক বিদ্যালয়ের পুরাতন টিন সেড বিল্ডিং ও গাছের নিলাম হওয়ার কথা ছিল। সেদিন অন্তত ৩০ জন ব্যবসায়ী নিলামের জন্য বিদ্যালয়ে ছুটে যান। কিন্তু কোন পূর্ব ঘোষিত নোটিশ ছাড়া হঠাৎ সেদিন প্রধান শিক্ষক নিলাম স্থগিত করেন। উপস্থিত ব্যবসায়ীরা সেদিন প্রধান শিক্ষকের কাছে তাদের মোবাইল নম্বর দিয়ে আসেন এবং তাদের কে জানানোর জন্য পেপার বিজ্ঞপ্তী এবং মাইকিং করার জন্য অনুরোধ করেন। তবে প্রধান শিক্ষক এবং সভাপতি যোগসাজশ করে ১৪ সেপ্টেম্বর স্থানীয় একটি পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করেন এবং কাউকে না জানিয়ে পছন্দের ব্যবসায়ীর কাছে গোপনে নিলাম করেছেন। যা নিয়ম বহির্ভূত এবং অনিয়ম দুর্নীতির সামিল।

অভিযোগকারী ব্যবসায়ী মেহেদী হাসান, রসুল সেখসহ অন্যরা বলেন, সভাপতি ও প্রধান শিক্ষক ব্যক্তিগত সুবিধার্থে তাদের পছন্দের ব্যক্তিদের দিয়ে নিলাম করতে ১১ সেপ্টেম্বর পূর্বঘোষণা ছাড়াই নিলাম স্থগিত করে। আবার কাউকে না জানিয়ে অবৈধভাবে গোপনে নিলাম করেছে। তারা এই নিলাম মানেন না। দ্রুত পুনরায় নিলামের দাবি জানায় তারা।

অভিযোগ অস্বীকার করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফুল ইসলাম বলেন, নিলামের কার্যক্রম সভাপতি স্থানীয়দের সঙ্গে করেছেন। তিনি কিছই জানেন না। তাঁর ভাষ্য, প্রায় ১২ বছর বয়সি ১১টি মেহগুনি গাছ ৫৫ হাজার টাকা এবং পুরাতন আধাপাকা ঘরটি ৪৫ হাজার টাকায় নিলাম হয়েছে।

অভিযোগ অস্বীকার করে বিদ্যালয়ের সভাপতি কামরুল হোসেন বলেন, পত্রিকা ভুল করে একদিন পরে বিজ্ঞপ্তি ছেপেছে। সেজন্য এমন ঝামেলা হচ্ছে। তবে কোনো অনিয়ম বা স্বজনপ্রীতি হয়নি।

নিলামের বিষয়টি জানা নেই বলে জানিয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নাজমুল হক। তিনি বলেন, সেদিন (১১ সেপ্টেম্বর) নিলামের জন্য গিয়েছিলাম। কিন্তু হঠাৎ প্রধান শিক্ষক বললেন নিলাম স্থগিত। এরপরের ঘটনা আর জানা নেই।

বিজ্ঞপ্তি প্রকাশ ও নিলামের কার্যক্রম একই সময়ে হওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম। তিনি বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024