১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | বুধবার | বর্ষাকাল | দুপুর ১:০৩
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
ভেড়ামারায় বিএনপির সার্চ কমিটির মিটিং এ মুড়ি শামসুল ও তার ছেলে রাজনের নেতৃত্বে বেপোরোয়া গুলিবর্ষন, সাংবাদিক সম্মেলনে অভিযোগ বিএনপি নেতার

ভেড়ামারায় বিএনপির সার্চ কমিটির মিটিং এ মুড়ি শামসুল ও তার ছেলে রাজনের নেতৃত্বে বেপোরোয়া গুলিবর্ষন, সাংবাদিক সম্মেলনে অভিযোগ বিএনপি নেতার

উজ্জল হোসেন :
কুষ্টিয়ার ভেড়ামারায় বিএনপির এক নেতার আধিপত্য বিস্তারের লড়াই কে কেন্দ্র করে হামলা, ভাংচুর, লুটপাট এবং গুলিবর্ষনের ঘটনায় গুলিবিদ্ধ পরিবারবর্গ ও ধরমপুর ইউনিয়নবাসী সাংবাদিক সম্মেলন করেছে। গতকাল বিকাল ৬টায় বিএনপি নেতা রবিউল ইসলাম সরকারের সাতবাড়িয়াস্থ অফিসে এই সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে ধরমপুর ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ, গুলিবিদ্ধ পরিবার এবং এলাকাবাসী অংশনেয়। সাংবাদিক সম্মেলনে দ্রুত হামলাকারীদের গ্রেফতার করে ধরমপুর ইউনিয়নে শান্তি প্রতিষ্টার দাবী জানানো হয়।
সাংবাদিক সম্মেলনে ধরমপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রবিউল ইসলাম সরকার অভিযোগ করে বলেন, গনতান্ত্রিক উপায়ে ধরমপুর ইউনিয়ন বিএনপির একটি শক্তিশালী কমিটি গঠনের লক্ষ্যেই আমরা কাজ করছি। ফ্যাসিষ্টের আমলে নানা দমন নিপীড়ন সহ্য করে আমি ইউনিয়ন বিএনপির হাল ধরেছিলাম। ইউনিয়নের জনগন ও বিএনপির নেতাকর্মীরা আমার সাথে আছে। ৫ অগাষ্টের পর বিএনপির এক নেতা সভাপতি হওয়ার জন্য খুবই বেপোরোয়া, উচ্ছিংখল। সেও এখন সার্চ কমিটির সদস্য। ১৭ জুন বিকালে সার্চ কমিটির মিটিং ছিল। মিটিং এ সে বুঝতে পেরেছে তাকে নেতাকর্মীরা প্রত্যাখ্যান করেছে। মিটিং শেষে মুড়ি শামসুল এবং তার ছেলে সন্ত্রাসী রাজনের নেতৃত্বে বেপোরোয়া গুলি চালায় সন্ত্রাসীরা। নেতাকর্মীদের উপর হামলা চালায় তার ক্যাডার বাহিনী। ৮/১০ রাউন্ড গুলি করে ২ কর্র্মীকে গুলিবিদ্ধ করে। দোকান ভাংচুর করে। গুলির খোসা এবং তাজা গুলি ঘটনাস্থলে পড়ে থাকতে দেখেছে স্থানীয় প্রশাসন ও সেনাবাহিনী। তিনি এঘটনার সুষ্টু তদন্ত সাপেক্ষে দোষী সন্ত্রাসীদের গ্রেফতারপূর্বক শাস্তি দাবী করেন।
সাংবাদিক সম্মেলনে গুলিবিদ্ধ যুবদল নেতা হামিদুল এবং আরিফ হামলার ঘটনার বিস্তারিত বর্ণনা দেন। এসময় তারা জানান, বিএনপির সার্চ কমিটির বৈঠক শেষে ফেরার সময় গুলিবর্ষন এবং হামলার ঘটনা ঘটায় ইউনিয়ন বিএনপির সভাপতি পদ প্রত্যাশী আলহাজ¦ শামসুল আলম এবং বাহিনী। সাংবাদিক সম্মেলনে ধরমপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক আসাদুজ্জামান মিঠু গুলিবর্ষনকারীদের পরিচয় তুলে ধরতে গিয়ে বলেন, হামলাকারী শামসুল এবং তার ছেলেরা ফ্যাসিষ্টের দোষর। তারা আওয়ামীলীগের সাথে আঁতাত করে ১০ বছর আগে ধরমপুর বাজারে আমাকে লক্ষ্য করে গুলি করেছিল। কিন্তু আল্লাহর রহমতে গুলি লক্ষ্য ভ্রষ্ট হয়। আমি প্রানে বেঁচে যায়। কিন্তু হামলাকারীদের দ্রুত গ্রেফতার দাবী করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের আন্তরিকপূর্ন সহযোগিতা চান। তিনি বলেন, দেশপ্রেমিক সেনাবাহিনী দেশের কল্যানে কাজ করছে। ধরমপুর ইউনিয়নবাসীর শান্তির জন্য এই সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় আনার দাবী জানান।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024