শাহ্ জামাল :
২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে কুষ্টিয়ার ভেড়ামারায় ডাঃ মনা ইয়োগা ওয়ার্ল্ড & ফিজিওথেরাপি সেন্টার বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেছে। “যোগে জীবন, যোগে শক্তি” শ্লোগানে এবার দিবসটি পালিত হবে। চির সবুজ থাকতে, সুস্থ দেহ সুন্দর মন গঠন এবং ঔষুধ ছাড়ায় ডায়াবেটিস, কিডনী, এলারজি, শরীরের বিভিন্ন অঙ্গ ব্যাথা সহ মানবদেহের শতশত রোগ থেকে ভালো থাকার ক্ষেত্রে যোগ ব্যায়ামের বিকল্প নেই।
আগামী ২১ জুন ডাক বাংলো মার্কেটের ৩য় তলায় সকাল ৬ টা থেকে ৮টা পর্যন্ত বর্ণাঢ্য এই অনুষ্ঠানে যোগ দিতে ভেড়ামারার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ রেজিষ্ট্রেশন করতে শুরু করেছেন।
ডাঃ মনা ইয়োগা ওয়ার্ল্ড & ফিজিওথেরাপি সেন্টারের প্রধান ডাঃ কামরুল ইসলাম মনা জানিয়েছেন, মানব দেহকে সুস্থ, সবল, নিরোগ ও স্বাভাবিক রাখতে যোগ ব্যায়ামের বিকল্প নেই। নিয়ম করে কয়েকটি ব্যায়াম করলে মানবদেহের যে কোন অসুখই, ঔষুধ ছাড়ায় ভালো করা সম্ভব। ২১ জুনের বর্ণাঢ্য আয়োজনে “মানুষ কে নীরোগ রাখা, লাইফ স্টাইল, খাদ্যভাস পরিবর্তন করে কিভাবে আমরা সুস্থ থাকতে পারি এ ক্ষেত্রে যোগ ব্যায়ামের গুরুত্ব ও উপকারিতা সম্পর্কে বিস্তারিত আলোচনা ও ডিসপ্লে দেখানো হবে।
২১ জুন বিশ্ব যোগ দিবস আয়োজনের বাস্তবায়ন কমিটির আহবায়ক আলহাজ্ব মকবুল হোসেন জানিয়েছেন, নিয়মিত যোগচর্চা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, মনকে করে শান্ত ও প্রাণবন্ত করে। সুস্থ জীবনের জন্য যোগ একটি অনন্য পথ। তিনি ২১ জুন আগেই রেজিষ্ট্রেশন করার জন্য সকল শ্রেণি পেশার মানুষ কে আহবান জানান।