১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | বুধবার | বর্ষাকাল | রাত ৪:১১
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
ট্রলির ধাক্কায় স্কুলছাত্র নিহত

ট্রলির ধাক্কায় স্কুলছাত্র নিহত

শাহীন আলম লিটন :
কুষ্টিয়ার দৌলতপুরে ইট বোঝাই স্যালো ইঞ্জিন চালিত ট্রলির ধাক্কায় শান্ত মন্ডল (১৫) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। বুধবার (৩০ এপ্রিল) সকাল ১০টার দিকে কুষ্টিয়া-প্রাগপুর সড়কের ডাংমড়কা ড. ফজলুল হক গার্লস কলেজের সামনে দুর্ঘটনা ঘটলে সে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২.৩০টার দিকে তার মৃত্যু হয়। নিহত শান্ত মন্ডল দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের মথুরাপুর পশ্চিমপাড়া গ্রামের রিপন মন্ডলের ছেলে এবং হোসেনাবাদ টেকনিক্যাল স্কুলের দশম শ্রেণীর ছাত্র।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ইট বোঝাই স্যালো ইঞ্জিন চালিত একটি ট্রলি মথুরাপুর বাজারের দিকে যাওয়া পথে মোটরসাইকেল যোগে শান্ত মন্ডল দ্রæত বেগে ট্রলিকে ওভারটেক করার সময় দ্রæতগামী ট্রলিটি তাকে ধাক্কা দেয়। এসময় সে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বলেন, সড়ক দুর্ঘটনায় এক শিক্ষার্থী চিকিৎসাধীন অবস্থায় কুষ্টিয়া হাসপাতালে মারা গেছে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024