| | | |
সংবাদ শিরোনামঃ
মুুক্তিযোদ্ধার জানাযা ও দাফনে বাধা প্রদানের প্রতিবাদে ভেড়ামারায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ তাড়াশে হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে জনগণকে সম্পৃক্ত করে কমিউনিটি সভা অনুষ্ঠিত মিরপুরে মাটি পরীক্ষায় ডিজিটাল সেন্সর ব্যবহারে প্রশিক্ষণ ও ডিভাইস বিতরণ ভেড়ামারায় বিয়ে করতে এসে জরিমানা গুনতে হলো বর কে ভেড়ামারায় আলহেরা মডেল একাডেমী স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও মা সমাবেশ ভেড়ামারার পদ্মায় পানির তোড়ে ভেসে গেলো কৃষক ভেড়ামারায় গনধর্ষন/ ৪ দিন মৃত্যুর সাথে লড়ে হেরে গেলো তরুনী ভেড়ামারা থানা পুলিশের অভিযানে ৪০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ২জন আসামি গ্রেফতার। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর সঙ্গে ঢাকাস্থ ভেড়ামারা সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় কলকাতায় অগ্নিকাণ্ডে বাবা-মা, দাদু আর একমাত্র ভাই সবাইকে হারিয়ে মহিমার চোখে কেবলই অন্ধকার/ আগুনে ছাই হয়ে গেল মহিমার সব স্বপ্ন
খন্দকার সেলিম জাহাঙ্গীর  সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য মনোনীত হওয়ায়  তাড়াশে আনন্দ মিছিল

খন্দকার সেলিম জাহাঙ্গীর  সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য মনোনীত হওয়ায়  তাড়াশে আনন্দ মিছিল

এম এ মাজিদ,  তাড়াশ :

তাড়াশ উপজেলা বিএনপি’র  সাবেক সভাপতি ও সিরাজগঞ্জ জেলা বিএনপি’র উপদেষ্টা   বিশিষ্ট সমাজ সেবক খন্দকার সেলিম জাহাঙ্গীর সিরাজগঞ্জ জেলা বিএনপির  সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য মনোনীত হওয়ায় তাড়াশ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

রোববার (২৭এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় জিকেএস সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে আনন্দ মিছিল শুরু হয়ে উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

 এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য খন্দকার সেলিম জাহাঙ্গীর, উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি তালম ইউনিয়ন সাবেক চেয়ারম্যান আবুল কাসেম সরকার, উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি আব্দুর রহিম, জয়নুল আবেদীন মাহবুব, পৌর বিএনপির সাবেক আহবায়ক তপন কুমার গোস্বামী,  সাবেক যুগ্ম আহবায়ক আবুল হোসেন, সাবেক যুগ্ম সদস্য সচিব সাইফুল খন্দকার, সেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক ফরহাদ আলী,  বিএনপি নেতা রফিকুল ইসলাম তোতা, যুব নেতা আমিনুল ইসলাম প্রমূখ।

 উল্লেখ্য গত(২৬ এপ্রিল শনিবার) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস  বিজ্ঞপ্তিতির মাধ্যমে খন্দকার সেলিম জাহাঙ্গীরকে সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য মনোনীত করা হয়। এদিকে  জেলা সম্মেলন প্রস্তুত কমিটিতে সদস্য   অন্তর্ভুক্ত করায় খন্দকার সেলিম জাহাঙ্গীর  তারুণ্যের অহংকার জনাব তারেক রহমানকে  আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছেন।  

আনন্দ মিছিল শেষে জিকেএস স্কুল মাঠে সংক্ষিপ্ত সমাবেশে খন্দকার সেলিম জাহাঙ্গীর বলেন, জনাব তারেক রহমানের নিদের্শনা মোতাবেক সিরাজগঞ্জ জেলা তথা সিরাজগঞ্জ ৩ তাড়াশ রায়গঞ্জে চাঁদাবাজ ও সন্ত্রাস মুক্ত গনত্রান্তিক পন্থায় সৎ সাহসী এবং ত্যাগী মেধাবীদের সম্নয়ে আগামীতে কমিটি গঠন করা হবে। 

তৃনমূলের সৎ ও সাহসী নেতা খন্দকার সেলিম জাহাঙ্গীরকে জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য মনোনীত করায় সিরাজগঞ্জ ৩ তাড়াশ-রায়গঞ্জ উপজেলায় তৃনমুলের ত্যাগী নেতা কমীদের মাঝে উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024