১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | সোমবার | বর্ষাকাল | রাত ১০:৪৩
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ! ভেড়ামারায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিল শিশু তাহমিদ ফাউন্ডেশন
ভেড়ামারায় জাতীয় নাগরিক পার্টি’র(এনসিপি) আয়োজনে ইফতার মাহফিল

ভেড়ামারায় জাতীয় নাগরিক পার্টি’র(এনসিপি) আয়োজনে ইফতার মাহফিল

শাহ্ জামাল :
কুষ্টিয়ার ভেড়ামারায় জাতীয় নাগরিক পাটি -এনসিপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৫ শে মার্চ বৃহস্পতিবার ভেড়ামারায় ফ্যাসিবাদ বিরোধী রাজনীতিবিদ, ছাত্র-শ্রমিক, জনতা, পেশাজীবী, অ্যাক্টিভিস্ট, ওলামায়ে কেরাম ও বিভিন্ন শ্রেণীর নাগরিকদের সম্মানে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র ভেড়ামারা উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এই ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন, উপজেলা নাগরিক কমিটির প্রধান প্রতিনিধি জান্নাতুল ফেরদাউস টনি। উপজেলা জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি শোভন আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতা, দক্ষিণ অঞ্চলের সংগঠক নয়ন আহমেদ। এ সময় তিনি বলেন, ফ্যাসিবাদ বিরোধী রাষ্ট্র গঠনে ও বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করতে প্রয়োজনে নিজের বুকের রক্ত আরো একবার ঢেলে দেব। তবু বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে ভূলুণ্ঠিত হতে দেওয়া যাবে না। সভাপতির বক্তব্যে, জান্নাতুল ফেরদাউস টনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর বাংলাদেশ যে দ্বিতীয় স্বাধীনতা পেয়েছে তার স্বাদ আপামর জনসাধারণের মাঝে পৌঁছে দিতে হবে। ‘বাংলাদেশ প্রথম’ এই রাজনীতিক দর্শনকে কেন্দ্র করেই জাতীয় নাগরিক পার্টি সামনের দিকে এগিয়ে যাবে ইনশাল্লাহ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন, কুমারখালী উপজেলার প্রতিনিধি কেএমআর শাহীন, আলমাস হাসান মামুন, খোকসা প্রতিনিধি প্রফেসর সাজ্জাদ হোসেন, হেলাল উদ্দিন, কুষ্টিয়া সদর উপজেলা প্রতিনিধি রাসেল পারভেজ, সাজেদুর রহমান বিপুল, শরিফুল ইসলাম সবুজ, মিরপুর উপজেলা প্রতিনিধি একরামুল হক, বুলবুল আহমেদ, অভি, রাজ, নুরুজ্জামান। আরও বক্তব্য রাখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক সাজ্জাদ হোসেন, মাসুম প্রমূখ। আহতদের মধ্যে থেকে বক্তব্য রাখেন আবু তাছের। অনুষ্ঠানে কুষ্টিয়ার সকল উপজেলা থেকে জাতীয় নাগরিক পার্টির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024