| | | |
সংবাদ শিরোনামঃ
মুুক্তিযোদ্ধার জানাযা ও দাফনে বাধা প্রদানের প্রতিবাদে ভেড়ামারায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ তাড়াশে হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে জনগণকে সম্পৃক্ত করে কমিউনিটি সভা অনুষ্ঠিত মিরপুরে মাটি পরীক্ষায় ডিজিটাল সেন্সর ব্যবহারে প্রশিক্ষণ ও ডিভাইস বিতরণ ভেড়ামারায় বিয়ে করতে এসে জরিমানা গুনতে হলো বর কে ভেড়ামারায় আলহেরা মডেল একাডেমী স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও মা সমাবেশ ভেড়ামারার পদ্মায় পানির তোড়ে ভেসে গেলো কৃষক ভেড়ামারায় গনধর্ষন/ ৪ দিন মৃত্যুর সাথে লড়ে হেরে গেলো তরুনী ভেড়ামারা থানা পুলিশের অভিযানে ৪০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ২জন আসামি গ্রেফতার। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর সঙ্গে ঢাকাস্থ ভেড়ামারা সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় কলকাতায় অগ্নিকাণ্ডে বাবা-মা, দাদু আর একমাত্র ভাই সবাইকে হারিয়ে মহিমার চোখে কেবলই অন্ধকার/ আগুনে ছাই হয়ে গেল মহিমার সব স্বপ্ন
ভেড়ামারার নলুয়ায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল/ বাংলাদেশের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র রুখে দেবে তৌহিদী জনতা ……………এ্যাড. তৌহিদুল ইসলাম আলম

ভেড়ামারার নলুয়ায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল/ বাংলাদেশের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র রুখে দেবে তৌহিদী জনতা ……………এ্যাড. তৌহিদুল ইসলাম আলম

ফিরোজ মাহমুদ :
কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ন আহবায়ক, ভেড়ামারা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ্যাড. তৌহিদুল ইসলাম আলম বলেছেন, ৫ অগাষ্টে পতিত ফ্যাসিষ্ট আওয়ামীলীগ পালিয়ে গিয়েও নানা ষড়যন্তে লিপ্ত। দেশে অস্তিতিশীল পরিবেশ তৈরী করতে ব্যাপক তৎপরতা চালাচ্ছে। আইনশৃঙ্খলার অবনতি করতে নানা জায়গায়, সন্ত্রাসী হামলা, লুটপাট, অগ্নিসংযোগ করে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুন্ন করছে। তিনি বলেন, বাংলাদেশের বিরুদ্ধে সকল ষড়যন্ত রুখে দিতে প্রস্তুত রয়েছে বিএনপি সহ তৌহিদী জনতা। ১৬ বছর পর মুক্তির যে স্বাদ পেয়েছে বাংলাদেশের মানুষ, তা জীবন দিয়ে হলেও সমুন্নত রাখবে তৌহিদী জনতা। তিনি গতকাল সোমবার বিকালে ভেড়ামারা উপজেলার নলুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বিএনপি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল পূর্ব আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনা, বিএনপি’র চেযারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা, দেশনায়ক তারেক রহমানের নির্দেশিত ৩১ দফা বাস্তবায়ন নিয়ে বর্ণাঢ্য ইফতার মাহফিলের আয়োজন করে জুনিয়াদহ ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে বিএনপি। হাসান বিএনপি নেতা আলী হোসেন এর সভাপতিত্বে এবং বিএনপি নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রশিদের সার্বিক তত্ববধায়নে অনুষ্ঠিত ইফতার মাহফিল পূর্ব আলোচনায় অংশনেন, ভেড়ামারা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক ও জুনিয়াদহ ইউনিয়ন বিএনপির পরীক্ষিত নেতা আবুল কালাম আজাদ আবুল বিশ^াস, চাঁদগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জানবার হোসেন, পৌর বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম ডাবলু প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ভেড়ামারা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এস এম রানা।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024