১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | মঙ্গলবার | বর্ষাকাল | রাত ১১:১৩
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
মেহেরপুরে হাজীদের সম্মানে বর্ণাঢ্য ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন তাতাসা হজ্জ ও উমরাহ কাফেলার

মেহেরপুরে হাজীদের সম্মানে বর্ণাঢ্য ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন তাতাসা হজ্জ ও উমরাহ কাফেলার

মেহেরপুর প্রতিনিধি :
সম্মানিত হাজীদের সম্মানে বর্ণাঢ্য আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল করেছে বিশুদ্ধ পদ্ধতিতে হজ্জ ও উমরাহ পালন করানো প্রতিষ্ঠান মেহেরপুরের তাতাসা হজ্ব ও ওমরাহ কাফেলা। অনুষ্ঠানে চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া ও ভেড়ামারা অঞ্চলের সম্মানিত হাজী বৃন্দ এবং ২০২৫ সালে পবিত্র হজ্জ যাত্রীরা অংশগ্রহণ করে। শনিবার (২২ মার্চ) বিকেল তিনটার দিকে মেহেরপুর শহরের মল্লিকপাড়ার আঞ্চলিক অফিসে বর্ণাঢ্য এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেহেরপুর সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও আমঝুপি ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মোঃ মাহবুবু উল আলম। তাতাসা হজ্জ ও উমরাহ কাফেলার ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মনিরুল ইসলামের সভাপতিত্বে এবং ভেড়ামারা ল্যাব এইড ডায়াগনস্টিক সেন্টার এন্ড ডক্টরস পয়েন্টের ব্যবস্থাপনা পরিচালক সাংবাদিক শাহ্ জামালের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তাতাসা হজ্ব ও ওমরাহ কাফেলার উপদেষ্টা ও চুয়াডাঙ্গা কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মোঃ খালিদ সাইফুল্লাহ। তাতাসা হজ্ব ও ওমরাহ কাফেলার উপদেষ্টা এবং নওদাপাড়া জামে মসজিদ খতিব হাফেজ মাওলানা আবুল হাশেম। বক্তব্য রাখেন, তাতাসা হজ্জ ও উমরাহ কাফেলার সম্মানিত উপদেষ্টা আলহাজ্ব ইদ্রিস আলী, আলহাজ্ব আব্দুস সামাদ প্রমুখ।
প্রধান অতিথি আলহাজ্ব মাওলানা মাহবুব উল আলম বলেন, মেহেরপুর অঞ্চল থেকে তাতাসা হজ্জ ও উমরাহ কাফেল যে অগ্রযাত্রা নিয়ে মানুষকে বিশুদ্ধ পদ্ধতিতে এবং কম খরচে হজ্জ ও উমরাহ পালনে উদ্বুদ্ধ করছে, তা সত্যিই অনেক আনন্দের। উমরাহ বা হজ্জের বায়োমেট্রিক ফিংগার সহ অন্যান্য কাজ করতে এক সময় ঢাকায় যেতে হয়েছে, আর এখন মেহেরপুরে বসেই সেই সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করেছে তাতাসা হজ্জ ও উমরাহ কাফেলা। তিনি সর্বসাধারণ মানুষকে হজ ও ওমরা পালনে প্রবুদ্ধ করে বক্তব্য রাখেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024