| | | |
সংবাদ শিরোনামঃ
মুুক্তিযোদ্ধার জানাযা ও দাফনে বাধা প্রদানের প্রতিবাদে ভেড়ামারায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ তাড়াশে হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে জনগণকে সম্পৃক্ত করে কমিউনিটি সভা অনুষ্ঠিত মিরপুরে মাটি পরীক্ষায় ডিজিটাল সেন্সর ব্যবহারে প্রশিক্ষণ ও ডিভাইস বিতরণ ভেড়ামারায় বিয়ে করতে এসে জরিমানা গুনতে হলো বর কে ভেড়ামারায় আলহেরা মডেল একাডেমী স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও মা সমাবেশ ভেড়ামারার পদ্মায় পানির তোড়ে ভেসে গেলো কৃষক ভেড়ামারায় গনধর্ষন/ ৪ দিন মৃত্যুর সাথে লড়ে হেরে গেলো তরুনী ভেড়ামারা থানা পুলিশের অভিযানে ৪০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ২জন আসামি গ্রেফতার। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর সঙ্গে ঢাকাস্থ ভেড়ামারা সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় কলকাতায় অগ্নিকাণ্ডে বাবা-মা, দাদু আর একমাত্র ভাই সবাইকে হারিয়ে মহিমার চোখে কেবলই অন্ধকার/ আগুনে ছাই হয়ে গেল মহিমার সব স্বপ্ন

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাহাদুরপুর ইউনিয়ন শাখা’র আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

সরোয়ার হোসেন স্টাফ রিপোর্টার:-
কুষ্টিয়া জেলা, ভেড়ামারা উপজেলা, বাহাদুরপুর ইউনিয়ন, বি জে এম ডিগ্রী কলেজ’র অডিটরিয়ামে গতকাল শুক্রবার বাদ আসর “বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির” বাহাদুর ইউনিয়ন শাখার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় ইউনিয়ন সভাপতি মোঃ মুবাল্লিগ এর সভাপতিত্বে ও নাফিস আহমেদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য পেশ করেন ভেড়ামারা উপজেলার সাবেক শিবির সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী ভেড়ামারা উপজেলা সহকারী সেক্রেটারি মোঃ তারিক আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি রাজশাহী পলিটেকনিক্যাল কলেজ ও সদস্য রাজশাহী মহানগর কমিটি মোঃ রুহুল আমিন, উপস্থিত ছিলেন উপজেলা সভাপতি মোঃ হেলালুর রহমান, উপজেলা সেক্রেটারি মোঃ নাসিম আলী, উপজেলা বাইতুলমাল সম্পাদক মোঃ নূরে আলম নাঈম, উপজেলা প্রচার সম্পাদক মোঃ সজিব আলী, উপজেলা অফিস সম্পাদক মোঃ সুরুজ আলী, জুনিয়াদহ ইউনিয়ন সভাপতি মোঃ আলী নেওয়াজ ও সেক্রেটারী মোঃ সাব্বির হোসেন সহ ইউনিয়ন’র কর্মী, সদস্য, সাথী ও বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল সদস্যগণ এবং এলাকার সুধীজন, বিশিষ্ট ব্যবসায়িক ও সর্বসাধারণ গণ্যমান্য ব্যক্তিবর্গগণ।
পরিশেষে ঠাকুর দৌলতপুর জামে মসজিদ’র খতিব মুফতি মোঃ আব্দুল গাফফার’র দোয়া ও মোনাজাতের মাধ্যমে সবার সমাপ্তি ঘোষনা করা হয়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024