ফিরোজ মাহমুদ :
কুষ্টিয়ার ভেড়ামারায় ভয়াবহ আগুনে পুড়ে নিঃস্ব হলো ৪ পরিবার। আগুনের লেলিহান শিখা মুহুর্তেই পুড়ে কয়লা হয়ে যায় ১০ রুমের সকল আসবাবপত্র, নগদ টাকা, ফ্রিজ, গ্যাসের চুলা, গরু, জমির কাগজ পত্র, পাসর্পোট, খাদ্যদ্রব্য সহ সব কিছু। মুহুতেই নিঃস্ব হয়ে যায়, ৪ ভাইয়ের পৃথক পৃথক পরিবার। ঘটনাটি ঘটেছে, ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের মওলাহাবাসপুর গ্রামের শান্তিপাড়া এলাকায় গত শুক্রবার রাত ১টার দিকে। সকালেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন, ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম, কুষ্টিয়া জেলা বিœেপির সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ অধ্যাপক শহীদুল ইসলাম, কুষ্টিয়া জেলা জামায়াতের নায়েবে আমীর ও ভেড়ামারা-মিরপুর আসনের সংসদ সদস্য প্রার্থী আব্দুল গফুর, ভেড়ামারা উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড তৌহিদুল ইসলাম আলম, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক ও জুনিয়াদহ ইউনিয়ন বিএনপির পরীক্ষিত রাজনৈতিক আবুল কালাম আজাদ আবুল বিশ^াস।
স্থানীয় সূত্রে জানা যায়, জুনিয়াদহ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মওলাহাবাসপুর শান্তিপাড়া গ্রামের নূরুজ্জামান, কামাল, দুলাল ও বিল্লাল মোল্লার বাড়িতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুনে ৪টি বসত বাড়ি গবাদি পশু ও আইপি সিঙ্গাপুর পাসপোর্ট পুড়ে ছাই হয়ে গেছে। ১৫ সদস্যের পরিবারগুলো এখন নিঃস্ব হয়ে পড়েছে। রাত আনুমানিক ১টার দিকে বসত বাড়ির চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ভেড়ামারা ফায়ার সার্ভিসের ইনচার্জ শরিফুল ইসলাম বলেন, আমরা ট্রিপল নাইনে ফোন পেয়ে ঘটনাস্থলে যায়। দ্রুত গতিতে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। আশে পাশের বাড়ি গুলোতে আগুন ক্ষতি করতে না পারলেও ৪ ভাইয়ের বাড়িটি পুরোই ভুষ্মিভুত হয়। ক্ষতিগ্রস্থ পরিবারটি বর্তমানে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে। তাদের খাদ্য, বস্ত্র ও বাসস্থানের জরুরি হয়ে পড়েছে।
সংবাদ পেয়ে সকালেই ঘটনাস্থলে ছুটে যান, ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম। তিনি ক্ষতিগ্রস্থ ৪টি পরিবারে পাশে দাঁড়ানোর আশ^াস দেন এবং প্রত্যোক পরিবার কে ৫০০০ টাকা করে ২০ হাজার টাকার চেক প্রদান করেন। এ দিকে কুষ্টিয়া জেলা জামায়াতের নায়েবে আমীর মজলুম জননেতা আব্দুল গফুর ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্থ পরিবারের হাতে নগদ ৫ হাজার টাকা করে ২০ হাজার টাকা প্রদান করেন।