নোমান জহির রাজা :
কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর, সংগঠনের কুষ্টিয়া-২ ভেড়ামারা-মিরপুর আসনের এমপি প্রার্থী, মিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, মজলুম জননেতা আব্দুল গফুর বলেছেন, যে শ্রমিকদের কল্যানে শ্রমিক সংগঠন তৈরী করে নেতারা, সেই শ্রমিকরা থাকে অবহেলিত অথচ শ্রমিক নেতারা আলিশান গাড়ি বাড়ির মালিক হয়। শ্রমিকদের ঢাল বানিয়ে তারা আখের গোছাতে ব্যাস্ত থাকেন। শ্রমিকদের ভাগ্যের পরিবর্তন হয় না। তিনি বলেন, যতদিন আল্লাহর দ্বীন বাংলার এই সবুজ জমিনে কায়েম না হবে, ততোদিন শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব নয়। আমাদের উচিত , আল্লাহর নির্দেশ বাস্তবায়নে আমাদের আন্তরিকতার সাথে কাজ করে যাওয়া। তিনি গতকাল রবিবার বিকালে কুষ্টিয়ার ভেড়ামারায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের পৌর শাখার আয়োজনে ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন। শ্রমিক কল্যাণ ফেডারেশনের ভেড়ামারা পৌর শাখার সভাপতি মোঃ আল-আমিনের সভাপতিত্বে ভেড়ামারা হাই স্কুল মাঠে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কুষ্টিয়া জেলার সভাপতি এ.এম. মুহসিন আলী। কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামীর প্রশিক্ষন সম্পাদক ড. নুরুল আমীন জসিম, ভেড়ামারা উপজেলা জাময়াতের ভেড়ামারা উপজেলা শাখার আমীর, মোঃ জালাল উদ্দিন। ভেড়ামারা উপজেলা জামায়াতের যুগ্ন সাধারন সম্পাদক তারেক আহমেদ’র সাবলীল উপস্থাপনায় অনুষ্ঠিত আলোচনায় অংশনেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ভেড়ামারা উপজেলা শাখার সভাপতি মোঃ শফিকুল আজম, ভেড়ামারা উপজেলা জামায়াতের যুগ্ন সাধারন সম্পাদক তারেক হোসেন, বাহির চর ইউনিয়ন জামায়াতের আমীর ডাঃ আলী হোসেন, কুষ্টিয়া জেলা ছাত্রশিবির’র প্রশিক্ষন সম্পাদক মোঃ মুরসালিন সহ জামায়াত নেতৃবৃন্দ।