ওসমান গনি, ভেড়ামারা :
যাকাত ও ওশর” শীর্ষক সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে কুষ্টিয়ার ভেড়ামারায়। গতকাল বুধবার বিকালে বাংলাদেশ মসজিদ মিশন ভেড়ামারা উপজেলা শাখা আয়োজিত এই বর্ণাঢ্য সেমিনার অনুষ্ঠিত হয় ভেড়ামারা উপজেলা মডেল মসজিদের কনফারেন্স রুমে। সংগঠনের ভেড়ামারা উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা আনোয়ার হোসেন এর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ইসলামি বিশ^বিদ্যালয়ের দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. আ ছ ম তরিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মসজিদ মিশন কুষ্টিয়া জেলা শাখার সভাপতি হাফেজ রফিক উদ্দিন, সেক্রেটারী ড. নূরুল আমিন জসিম, ভেড়ামারা উপজেলা শাখার উপদেষ্টা জালাল উদ্দিন, হাফেজ হারুনার রশিদ। প্রধান অতিথি প্রফেসর ড. আ ছ ম তরিকুল ইসলাম যাকাত ও ওশর এর উপর কোরআন হাদিসের আলোকে বিস্তারিত আলোচনা তুলে ধরে বলেন, যাকাত ও ওশর আদায়ের মাধ্যমে আল্লাহর নির্দেশ বাস্তবায়ন করতে হবে। অনুষ্ঠান টি পরিচালনা করেন আলহাজ্ব মোলায়েম হোসেন।