১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | বৃহস্পতিবার | বর্ষাকাল | সন্ধ্যা ৭:৫৯
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
কুমারখালী ওয়েল ফেয়ার এসোসিয়েশনের উদ‍্যোগে শিক্ষা উপকরণ, হুইল চেয়ার ও সেলাই মেশিন বিতরণ

কুমারখালী ওয়েল ফেয়ার এসোসিয়েশনের উদ‍্যোগে শিক্ষা উপকরণ, হুইল চেয়ার ও সেলাই মেশিন বিতরণ

মাহমুদ শরীফ :
স্বেচ্ছাসেবী সংস্থা কুমারখালী ওয়েল ফেয়ার এসোসিয়েশনের উদ‍্যোগে মেধাবী ছাত্র ছাত্রীদের শিক্ষা উপকরণ, শারীরিক প্রতিবন্ধীদের হুইল চেয়ার এবং দুস্থ্য মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
১৫ ফেব্রুয়ারি শনিবার কুমারখালী উপজেলার খয়েরচারা – আমতলা হাজী কিয়ামত আলী বিশ্বাস গেদিরন নেছা বালিকা এতিমখানায় এই আয়োজন অনুষ্ঠিত হয়।
কুমারখালী ওয়েল ফেয়ার এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আব্দুল্লাহ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অধ‍্যাপক ডাঃ লেঃ কর্নেল (অবঃ) মোঃ মোফাজ্জেল হোসেন। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ ও গুণীব‍্যক্তিদের মাঝে সম্মাননা স্মারক প্রদান হয়।
প্রভাষক এনামুল হক বাবুর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন কুমারখালী সরকারি কলেজের প্রাক্তন অধ‍্যক্ষ শরীফ হোসেন।
অন‍্যান‍্যের মধ‍্যে বক্তব‍্য রাখেন সাবেক সচিব শহিদুল ইসলাম, হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেডের ডেপুটি ম‍্যানেজার মাহমুদুর রহমান, ইয়থ ডেভেলপমেন্ট ফোরামের চেয়ারম্যান আশিকুল ইসলাম চপল, শিক্ষক খাইরুল ইসলাম ও মোহাম্মদ বজলুর রহমান প্রমূখ। স্বাগত বক্তব‍্য রাখেন কুমারখালী ওয়েল ফেয়ার এসোসিয়েশনের মহাসচিব আব্দুর রহমান।
অনুষ্ঠানের মাঝে মাঝে শিক্ষার্থীদের অংশ গ্রহণে অনুষ্ঠিত হয় কুইজ প্রতিযোগিতা ও তাৎক্ষণিক পুরস্কার প্রদান।
হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেডের সহযোগিতায় অনুষ্ঠানে উপজেলার ৩৮টি শিক্ষালয়ের ২২৮জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ, দুস্থদের ১০টি সেলাই মেশিন ও প্রতিবন্ধীদের ৩টি হুইল চেয়ার বিতরণ করেন অতিথিবৃন্দ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024