১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | শুক্রবার | বর্ষাকাল | সকাল ১১:০৮
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন : কুষ্টিয়ার ৪টি আসনে জামায়াত মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন : কুষ্টিয়ার ৪টি আসনে জামায়াত মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা

মাহমুদ শরীফ :

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়ার ৪টি আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীদের নামের তালিকা ঘোষনা করা হয়েছে । জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক মোবারক হোসাইন এই তালিকা ঘোষণা করেন।

মূলতঃ প্রার্থীদের নাম ঘোষণা রাজনীতির মাঠে সুবিধাজনক স্থান তৈরির জন্যই বাংলাদেশ জামায়াতে ইসলামী সারাদেশ জুড়ে তাদের মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করছে। প্রার্থীরা যেন আরও বেশি পরিমাণে জনবান্ধব ও জনপ্রিয় হয়ে ওঠার জন্য পর্যাপ্ত কাজ করতে পারে সেই উদ্দেশ্যকে সামনে রেখেই এই ঘোষণা হচ্ছে। এরই ধারাবাহিকতায় কুষ্টিয়ার চারটি আসনেও জামায়াত মনোনীত প্রার্থীদের নাম ঘোষিত হয়েছে। জামায়াত মনোনীত কুষ্টিয়ায় এই চারজন প্রার্থীরা হলেন-

কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী দৌলতপুর উপজেলা আমীর উপাধ্যক্ষ মাওলানা বেলাল উদ্দিন।
কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনে জেলা জামায়াতের নায়েবে আমীর, মিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুল গফুর।
কুষ্টিয়া-৩ (সদর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য অধ্যাপক ফরহাদ হুসাইন।
কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুমারখালী উপজেলা নায়েবে আমীর ও সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ আফজাল হোসাইন ।

গত ৯ ফেব্রুয়ারি রবিবার মাগুরার এক সভায় জামায়াতের এই প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। নাম ঘোষণা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক মোবারক হোসাইন। প্রার্থীদের নাম ঘোষণা শেষে তিনি উপস্থিত সকলের প্রতি নির্বাচনী দিকনির্দেশনা দেন এবং সৎ লোকের শাসন প্রতিষ্ঠার আন্দোলন বেগবান করতে আল্লাহর সাহায্য কামনা করেন। প্রার্থীদের নাম ঘোষণার পর পরই জামায়াতে ইসলামী ও তাদের অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দিপনা পরিলক্ষিত হচ্ছে। তবে আপডেট জোট হলে যেখানে যাকে ছাড় দেওয়া দরকার, সেখানে তাকে ছাড় দেওয়া হবে বলে জামায়াতের একটি সূত্র জানিয়েছে।

এদিকে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেছেন, এটা প্রাথমিক সিলেকশন। নির্বাচনের তফশীল হলে কেন্দ্রীয় ভাবে চুড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো: ইজ্জত উল্ল্যাহ বলেন, আমাদের ৩০০ সংসদীয় আসনের জন্যই প্রস্তুতি রয়েছে। বাছাই কার্যক্রম অব্যাহত রয়েছে। তবে যাদেরকে বাছাই করা হচ্ছে, তাদের জনপ্রিয়তা যাচাইয়ের প্রাথমিক প্রস্তুতির অংশ এটি। আমরা প্রার্থীদের বলে দিয়েছি, যদি তারা জনপ্রিয়তা অর্জন করতে পারে তাহলে তাদের চূড়ান্ত করা হতে পারে। কেন্দ্র তাদের একটা সুযোগ দিয়েছে তারা জনপ্রিয় হলে তাদের প্রার্থী হিসেবে ঘোষণা করবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024