১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | মঙ্গলবার | বর্ষাকাল | রাত ১০:১৩
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!

তাড়াশে দুর্ধর্ষ ডাকাতি

এম এ মাজিদ, তাড়াশ :
সিরাজগঞ্জে তাড়াশের বাঁশবাড়িয়া দক্ষিন পাড়ায় গৃহকর্তা সেলিনা পারভিন ও তার স্কুল শিক্ষিকা মেয়ের হাত- পা বেঁধে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার নওগাঁ ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামে। ডাকাতির বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা বিএনপির সহ-সভাপতি জয়নুল আবেদীন মাহবুব। তিনি অভিযোগ করেন পুলিশকে একাধিকবার ফোন দেওয়ার পরও ঘটনাস্থলে আসেনি।
এলাকাবাসী সূত্রে জানা যায়,তাড়াশ উপজেলার নওগা ইউনিয়নের বাশবাড়ীয়া দক্ষিন পাড়ায় মরহুম সাইফুল ইসলাম সাঈদ মাস্টারের দোতলা বাসায় বসবাস করেন তার স্ত্রী স্বাস্থ্যকর্মী সেলিনা পারভিন ও তার মেয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সাদিয়া মুশতারী। গতকাল সোমবার রাত আনুমানিক ২ টার দিকে তাদের বসতবাড়ীতে ১০/১২ জন অজ্ঞাত ডাকাতদল বিল্ডিংয়ের মেইন গেটের উপর দিয়ে ভিতরে প্রবেশ করে রুমের দরজার হ্যাজবলের আংটা বা হুক কেটে কৌশলে তালা বের করে হ্যাজবল খুলে রুমের ভিতরে প্রবেশ করে নিচতলায় রুমে থাকা গৃহকর্তার মেয়েকে ঘুম থেকে উঠিয়ে হাতমুখ চোখ বেধে উপরে কক্ষে থাকা গৃহকর্তা সেলিনাকেও একইভাবে বেধে রুমে থাকা আলমারি, স্টীল বক্স, সোকেসের তালা ভেংগে আলমারিতে থাকা নগদ দুই লক্ষ টাকা ৬ ভরি স্বর্ণালংকার ২ টি এন্ড্রয়েড মোবাইল ও ২ টি বাটন মোবাইল সোনালী ব্যাংকের ২৬ হাজার লেখা ১টি চেকবই ০৬টি সিসি ক্যামরা ও সিসি ক্যামারার হার্ড ডিস্ক খুলে নিয়ে চলে যায় ডাকাতদল।
পরবর্তীতে তারা একে অপরের হাতের বাঁধন খুলে চীৎকার চেচামেচি করলে আশেপাশের প্রতিবেশীরা এগিয়ে এসে তাদের উদ্ধার করে।পরে থানা পুলিশ কে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে যেতে গড়িমসি করে।
এ ব্যাপারে কথা হয় তাড়াশ থানার সেকেন্ড অফিসার আলমগীর হোসেনের সাথে তিনি জানান ওসি স্যার ঢাকায় আছেন।এ বিষয়ে আপনাদের পরে জানানো হবে। সিরাজগঞ্জ পুলিশ সুপার মোঃ ফারুক হোসেন জানান, চুরির খবর পেয়েছি পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তদন্ত চলছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024