১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | বৃহস্পতিবার | বর্ষাকাল | বিকাল ৩:১৪
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
তাড়াশে প্রতিবন্ধী কৃষকের জমি দখলের অভিযোগ আপন ছোট ভাইয়ের বিরুদ্ধে

তাড়াশে প্রতিবন্ধী কৃষকের জমি দখলের অভিযোগ আপন ছোট ভাইয়ের বিরুদ্ধে

এম এ মাজিদ, তাড়াশ :
সিরাজগঞ্জের তাড়াশের পল্লীতে প্রতিবন্ধী কৃষকের জমি জবরদখলের অভিযোগ উঠেছে।
দখলবাজদের নিকট থেকে জমি ফেরত চেয়ে সিরাজগঞ্জ জেলা প্রশাসক বরাবর আবেদন করেছেন ভুক্তভোগী প্রতিবন্ধী কৃষক তফিজ উদ্দিন। ঘটনাটি ঘটেছে উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে।

লিখিত অভিযোগ ও সরেজমিনে জানা যায়,দেশীগ্রাম ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের অসহায় প্রতিবন্ধী কৃষক তফিজ উদ্দিনের নিজ নামে বিভিন্ন দাগে ৯.৫ (সাড়ে নয়) বিঘা জমি রয়েছে। ওই জমি বিগত প্রায় ১৫ বছর যাবৎ মোঃ রহিজ উদ্দিনের দুইটি সেচ :মোটর থেকে পানি সরবরাহ সুবিধাজনকভাবে কৃষক তফিজ চাষাবাদ করে আসছে। কিন্তু গত বছরে একই মৌজায় সেচ নীতিমালা উপেক্ষা করে তফিজ উদ্দিনের ছোট ভাই মো: মজনু মিয়া ৬০০ ফুট সীমানার মধ্যে সেচ লাইসেন্স প্রাপ্ত হয়ে মোটর বসিয়ে তার মোটর থেকে পানি নিয়ে চাষাবাদ করার জন্য প্রতিবন্ধী কৃষক তফিজ উদ্দিনকে বিভিন্নভাবে ভয়-ভীতি ও হুমকি-ধামকি দিয়ে আসছে। তফিজ উদ্দিন বলেন, মজনু মিয়ার মোটরের সন্নিকটে আমার ৪০ (চল্লিশ) শতাংশ জমি অন্যের কাছে লীজ দিতে গেলে সে লীজগ্রহীতার কাছে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা চাঁদা দাবী করলে পরবর্তীতে অপেক্ষাকৃত কম মূল্যে অন্যের কাছে লীজ রাখতে বাধ্য হয়েছি।
অবশিষ্ট ৮.৫ (সাড়ে আট) বিঘা জমিততে নিয়ে ইরির আবাদ করতে গেলে মজনু গং লাঠি-সোঠা নিয়ে আমাদেরকে মারতে আসে এবং অকথ্য ভাষায় গালি-গালাজ করলে আমরা উপায়ান্তর না দেখে জমি থেকে বাড়ি চলে আসি। পরবর্তীতে ঐ জমিগুলো আমি মো: রহিজ উদ্দিনের কাছে লীজ রাখলে মো: রহিজ উদ্দিন ইরির আবাদ করতে গেলে উল্লেখিত বিবাদীগণ মিলে একইভাবে আক্রমন করে জমিগুলো বেদখল দেয়। এরপর আমি এবং মো: রহিজ উদ্দিন উভয়ে মিলে এ ব্যাপারে গ্রাম্য প্রধানদেরকে জানালে তারা কিছু করতে না পারায় আমাকে আইনের আশ্রয় নেয়ার জন্য পরামর্শ প্রদান দেন। ইরি আবাদের ভরা মৌসুমে আমি সঠিক সময়ে ইরির আবাদ করতে না পারলে আমি আমার পরিবার নিয়ে পথে বসে পড়বো। এমতাবস্থায় ক্ষমতার দাপট দেখিয়ে অবৈধভাবে জমি বেদখল এবং চাঁদাবাজীর উপযুক্ত বিচার চয়ে আবেদন করছি।
এ বিষয়ে দখলের অভিযোগে অভিযুক্ত মজনু মিয়া জানান,তফিজ উদ্দিনের নিকট থেকে ৪ হাজার ৫ শত টাকা পাব।তাই জমি দখল দিয়েছি। টাকা ফেরত পেলে জমি ফেরত দেব।
সিরাজগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি।তাড়াশ উপজেলা নিবার্হী কর্মকর্তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024