শাহ জামাল :
কুষ্টিয়ার ভেড়ামারায় বাংলাদেশ স্কাউট এর ১৭তম ত্রৈ- বার্ষিক কাউন্সিল সভা ২০২৫ গতকাল বুধবার সকাল ১১ ঘটিকায় উপজেলা অডিটোরিয়াম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব রফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব ফারুক আহমেদ ও ভেড়ামারা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার,ভেড়ামারা উপজেলা স্কাউটের সাবেক সাধারণ সম্পাদক ভগবান চন্দ্র সিংহ রায়, ভেড়ামারা উপজেলা মাধ্যমিক প্রধান শিক্ষক সমিতির সভাপতি ও হাজী আফসার উদ্দিন মাধ্যমিক বালিকা বিদ্যালয় এর প্রধান শিক্ষক মজিবর রহমান। ভেড়ামারা উপজেলা স্কাউটের নবনির্বাচিত সাধারণ সম্পাদক ও হাজী ওয়াজেদ আলী মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক আব্দুল হাই সিদ্দিকী, ভেড়ামারা উপজেলার নবনির্বাচিত স্কাউট কমিটির সহ-সভাপতি ও প্রধান শিক্ষক তৌহিদুল ইসলাম, প্রধান শিক্ষক আবুল বাশার মোহাম্মদ রোকনুজ্জামান, লাল মোহাম্মদ, নবনির্বাচিত সহকারী কমিশনার ও পশ্চিম বাহির চর ১২ মাইল দাখিল মাদ্রাসার সুপার মাসুদ করিম, বাহাদুরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় এর প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেন, সবুজকলি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লোকমান হোসেন, প্রমুখ।