এস এম রওনক :
বাল্যবিবাহ, শিশু নির্যাতন ও নারীদের অধিকার নিশ্চিত করতে ঝরে পড়া শিশুদের শিক্ষার মান নিশ্চিত ও কর্মজীবী নারীদের কর্মসংস্থানের ব্যবস্থার পাশাপাশি অধিকার বঞ্চিত নারী ও শিশুদের আইনি সহায়তা প্রদানের সর্বোচ্চ সহযোগিতায় নিজেকে বিলিয়ে দেওয়ার ঘোষণার মধ্যে দিয়ে জাতীয় নারী ও শিশু অধিকার ফোরামের আয়োজিত ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের ইসলামপুর দারুস সালাম মাদ্রাসা ময়দানে গতকাল দুপুর তিন ঘটিকায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও ভেড়ামারা উপজেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্য মোঃ বুলবুল আবু সাইদ শামিম,
নারী ও শিশু অধিকার ফোরামের কুষ্টিয়া জেলা কমিটির আহ্বায়ক ও জাতীয়তাবাদী ছাত্রদল কুষ্টিয়া জেলা শাখার সাবেক সহ-সভাপতি এডভোকেট ইকবাল খানের সভাপতিত্বে, যুগ্ম আহ্বায়ক মোঃ রাজিবুল ইসলাম ও যুগ্ম আহ্বায়ক শারমিন আক্তার সিমার সঞ্চলনায় নারী ও শিশু অধিকার নিশ্চিত করণে আমাদের করনীয় শীর্ষক আলোচনা সভার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোকারিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ১ নং ওয়ার্ড এর সদস্য ও মোকারিমপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও ভেড়ামারা উপজেলা বিএনপির সদস্য মোঃ শাহাদাত হোসেন, নারী ও শিশু অধিকার ফোরামের কুষ্টিয়া জেলা কমিটির ১ নং যুগ্ম আহ্বায়ক ইশতিয়াক আহমেদ খান, খোকসা পৌরসভার সাবেক কাউন্সিলর ও পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ হাসেম আলী, নারী ও শিশু অধিকার ফোরামের যুগ্ম আহ্বায়ক এডভোকেট শাহরিয়ার হোসেন স্বপন
সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নারী ও শিশু অধিকার ফোরাম কুষ্টিয়া জেলা শাখার সদস্য সচিব, ভেড়ামারা উপজেলা বিএনপির যুবদলের পরিক্ষিত সৈনিক সাবেক ছাত্রনেতা মোঃ কাওছার আজম, সহ আলোচক হিসেবে ছিলেন যুগ্ম আহ্বায়ক মোছাঃ জান্নাতুল ফেরদৌস ও খোকসা উপজেলা শাখা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক,নারী ও শিশু অধিকার ফোরামের জেলা সদস্য মোঃ রবিউল ইসলাম স্বপন