মিরপুর প্রতিনিধি:
কুষ্টিয়ার মিরপুরে ইটভাটা মালিকের উপর গুলি বর্ষন করে হত্যা চেষ্টা মামলার প্রধান আসামী জিসান সহ ২ জন কে আটক করেছে মিরপুর থানা পুলিশ। গতকাল বৃহস্প্রতিবার রাতে মিরপুরের কাজীপুর এলাকা থেকে তাদের কে আটক করা হয়। আটকৃকতরা হলো জিসান (২২)। সে মিরপুরের কাজীপুর গ্রামের মৃত আশরাফুল ইসলাম এবং ওই এলাকার মৃত রজব আলীর পুত্র ইসরাইল (৫০) ।
সূত্র জানায়, গত ২ রা জানুয়ারী রাত ৮টার দিকে মিরপুরের এবিসি ব্রিকস’র মালিক কাওছার হোসেন কে হত্যার উদ্দ্যেশে ধুবইল ইউনিয়নের মিজান মোড়ের প্রকাশ্যে বাজারে গুলি করে হত্যার চেষ্টা চালায় সশস্ত্র সন্ত্রাসীরা। কিন্তু অল্পের জন্য প্রানে বেঁচে যান ওই ইট ভাটা মালিক। মুমুর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সে সময় কাওছার হোসেন জানিয়েছিলেন, পারিবারিক কোলহের জের ধরে সন্ত্রাসী জিসান, আরমান, ইসরাইল, টুটুলের নেতৃত্বে একদল ভাড়াটিয়া সন্ত্রাসী মোটরসাইকেল যোগে এসে পরপর দুই রাউন্ড গুলি করে। আল্লাহর রহমতে তিনি প্রানে বেঁচে যান। সন্ত্রাসীরা আমাকে হত্যার উদ্দ্যেশেই এই হামলা চালিয়েছে। এ ঘটনার পর তিনি ১৪৩/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৫০৬(২)১১৪ দন্ড বিধি ধারায় কুষ্টিয়ার বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের করে।