ফিরোজ মাহমুদ :
কুষ্টিয়ার ভেড়ামারায় বিএনপির আহবায়ক কমিটির প্রথম নির্বাহী সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপস্থিত আহ্বায়ক কমিটির সকল সদস্যের সিদ্ধান্তক্রমে উপজেলার ইউনিয়নসমূহ ও পৌর এলাকার সকল ওয়ার্ডের কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয়। এতে উপজেলা ও পৌর বিএনপি’র নবনির্বাচিত আহবায়ক কমিটির সকল সদস্য যোগদান করেন। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় ভেড়ামারা আলিম মাদ্রাসা প্রাঙ্গনে সভাটি অনুষ্ঠিত হয়।
ভেড়ামারা উপজেলা ও পৌর বিএনপি আয়োজনে সভাটি প্রায় ৪ ঘন্টা ব্যাপী চলে। সভায় সভাপতিত্ব করেন ভেড়ামারা বিএনপির আহবায়ক, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক পৌর মেয়র এডভোকেট মোঃ তৌহিদুল ইসলাম আলম। সভাটি সঞ্চালনা করেন, উপজেলা বিএনপির সদস্য সচিব ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শাজাহান আলী এবং পৌর বিএনপির সদস্য সচিব কারাবরণকারী ও নির্যাতিত নেতা শফিকুল ইসলাম ডাবলু। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা বিএনপি’র আহবায়ক কুতুব উদ্দিন আহমদ। তিনি আহ্বায়ক কমিটির প্রতিটি সদস্যকে কাঁধে কাঁধ মিলিয়ে চলার আহ্বান জানিয়ে বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের প্রতিটি উপজেলার প্রতিটি কমিটির দিকে সজাগ দৃষ্টি রাখছেন। অতএব কোনক্রমেই আমাদের ভুল করা যাবে না। সভায় যুগান্তকারী সিদ্ধান্ত নিয়ে ভেড়ামারা বিএনপির আহবায়ক এডভোকেট তৌহিদুল ইসলাম আলম, পৌর ও উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির ৬২ সদস্যকে তাদের স্বাধীন মত প্রকাশের সুযোগ দেন।
সভায় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য ও ভেড়ামারা মনিটরিং টিমের সদস্য অ্যাডভোকেট খাদেমুল ইসলাম ও শাহেদুজ্জামান খোকন। আরও উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা বিএনপির সম্মানিত সদস্য ও সাবেক চেয়ারম্যান শিহাবুল ইসলাম, পৌর বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবু দাউদ, পৌর বিএনপির সম্মানিত সদস্য মহসিন রেজাসহ উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সকল সদস্যগণ।